কালনা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সমর্থকদের মধ্যে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: আশির দশকে ছাত্র নেতা সুশোভন মুখার্জির মৃত্যু দিনে এস এফ আই- এর মিছিলকে ঘিরে উত্তেজনা কালনা কলেজে(Kalna College)। এসএফআই ও টিএমসিপির ছাত্র-ছাত্রীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কিকে ঘিরে তুমুল উত্তেজনা দেখা দেয়।আশির দশকে কালনা কলেজে ছাত্রনেতা সুশোভন মুখার্জি খুন হয়েছিলেন আজকের দিনে অর্থাৎ 16ই মার্চ।

প্রতিবারের মতন এবারও এসএফআই পক্ষ থেকে মিছিল করে ছাত্রনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসে কলেজের ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ বহিরাগত যারা ছাত্র নয় ,তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে কলেজে উত্তেজনা সৃষ্টি করেছে এসএফআই (SFI)কর্মীরা।
এই নিয়ে দুই তরফের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়।

পরে কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমস্যার সমাধান হলেও কলেজে উত্তেজনা রয়ে যায়। এ প্রসঙ্গে এসএফআইয়ের(SFI) তরফ থেকে অভিযোগ করা হয় বৃহস্পতিবার দুপুরে কলেজে ঢুকে তারা শহীদ বেদীতে মাল্যদান করতে গেলে, তৃণমূলের বহিরাগতরা তাদের আটকায়, এরপরই দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে জানানো হয় এসএফআই কর্মীরা বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করতে গেলে তারা বাধা দিলে বাধে অশান্তি।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন