কালনাতে পরপর দুটি অগ্নিকাণ্ডে দুই মহিলা অগ্নিদগ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: কালনা শহরের সোনাপটি এলাকায় একটি বিয়ে বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে দগ্ধ হন ওই বিয়ের বাড়ির রাধুনি। তড়িঘড়ি উপর থেকে নামতে গিয়ে পায়ে লেগে আহত হল ওই রাধুনীর হেলপার। সবিতা দাস নামের ওই রাধুনী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে হাজির হয় কালনা দমকলের (Kalna Firebrigade)একটি ইঞ্জিন। যদিও তার আগেই স্থানীয় এলাকাবাসীরা পুকুরে ওই সিলিন্ডারটিকে ফেলে দেয়।

কালনা মহকুমা হসপিটালে দগ্ধ ওই মহিলাকে দেখতে পৌঁছায় কালনা পৌরসভার উপ পৌরপ্রধান তপন পড়েল।তিনি সকল কালনাবাসীর কাছে অনুরোধ জানান আর যেন এই ঘটনা দেখার পর কেউ আর পুকুর না বোঝান।

একই সাথে অপর একটি ঘটনায়, কালনার বড়মিত্র পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিয়ের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান চলার সময়, প্রদীপের আগুন থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হন আরেক মহিলা কবিতা সরকার। তিনিও কালনা হাসপাতালে(Kalna Hospital) চিকিৎসাধীন রয়েছেন।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন