কালনাতে কলের মুখ দিয়ে জলের বদলে হু-হু করে বেরিয়ে এল গ্যাস, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: কল বসাতে গিয়ে জলের বদলে বেরিয়ে এলো গ্যাস। কলের মুখ থেকে জ্বলল আগুন ।বর্ধমানে হৈচৈ পরে গেল। ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ।কল বসানোর জন্যে পাইপ বোরিং করার সময় হঠাই শনিবার গ্যাস বেরোতে শুরু করে । সেই গ্যাসে দেশলাইয়ের আগুন দিলে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার(Kalna ) সমুদ্রগরের দক্ষিণ বাটি গ্রামে। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে।

ঘটনাস্থলে নাদনঘাট থানার(Nadanghat P.S.) পুলিশ হাজির হয়, খবর দেওয়া হয় দমকল বাহিনীদের, দুইটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়।কোনো দুর্ঘটনা না ঘটে তারজন্যে গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে, কি কারণে বা কোন গ্যাস বেরোচ্ছে তা জানতে O N G C কে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যায় । আপাতত এই গ্যাস বেরানোর অনুসন্ধান চালাচ্ছে ONGC । গোটা গ্রামে আপাতত আগুন জ্বালা নিষিদ্ধ করেছে দমকল ও ONGC অনুসন্ধানকারী টিম। মাটির তলায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান চলছে।

ওই গ্রামে কোথাও গ্যাস উত্তোলন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানুষজনকে যেসব কলের মুখ থেকে গ্যাস বেরোচ্ছে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত কালনার ওই গ্রাম ঘিরে উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান একটি সাব মার্শাল বসানোর কাজ চলছিল। সেখান থেকেই প্রথম গ্যাস বের হতে থাকে। তারপর দেশলাই কাঠি জ্বেলে দেখা যায় আগুন জ্বলছে। তাই ওই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে। এখন ওএনজিসি ঘটনার স্থল পরিদর্শন করার পর যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ওই গ্রামে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পঞ্চায়েত।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ