কল্যানীতে মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা,বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যানী: সোমবার কল্যানীতে মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা।বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের।ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই কল্যানী মহকুমা শাসকের(SDO Office) অফিসের ভিতরে বাইরে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনা।তৃণমূল নেতৃত্বর দাবি বিজেপি বিধায়ক অম্বিকা রায়(MLA Ambika Roy) একা নিরাপত্তা রক্ষী নিয়ে যাবেন। কোনরকম ফাইল কাগজপত্র নিয়ে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে মহকুমা শাসকের অফিসের বাইরে। বিজেপি বিধায়ক গাড়িতেই বসে রয়েছেন। চলছে স্লোগান।

অন্যদিকে, সোমবার হুগলি জেলার চুঁচুড়ায় সদর মহকুমাশাসক দফতরে ঢুকে ফর্ম ৭ (অবৈধ ভোটারের নাম বাদ) ছিঁড়ল তৃণমূল। মারধর করা হল ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে। সোমবার হঠাৎ দলবল নিয়েও মহকুমাশাসকের দফতরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার(MLA Asit Mazumdar)। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম ৭ জমা দেওয়ার জন্য গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী। তখনই তাঁর হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতা-কর্মীরা।

ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমাশাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী। অসিত মজুমদার অবশ্য ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ মানেননি। তবে, দলে থাকা চুঁচুড়ার উপ-পুরপ্রধান পার্থ সাহা বলেন, ফর্ম ৭ বিজেপি কেন জমা দেবে। তাই ছিঁড়েছি। আবার এলে আবার ছিড়ব। কাউকে মারধর করা হয়নি। বিজেপি এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছে।এমনকি এই হামলার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বিজেপির পক্ষ থেকে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি