কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: ডিম রাজনীতি অব্যাহত পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামের পর কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি ও পুরকর্মী দিলীপ কান্ডারকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান ও ডিম ছুড়লেন স্থানীয় মহিলারা।শনিবার রাতে কাঁথি পুরসভার(Kanthi Municipality) সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি (পানু)কে গ্রেফতার করে কাঁথি থানার(Kanthi P.S.) পুলিশ। তারপর আরো একজন কাঁথি পুরসভার কর্মীকে গ্রেফতার করে পুলিশ।সুত্র মারফত জানা যাচ্ছে, জমি জালিয়াতির কারণে কাঁথি থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁদেরকে।

এদিকে কাঁথি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি ও পৌর কর্মী দীলীপ খান্ডারকে থানা থেকে রবিবার দুপুরে আদালতের পথে নিয়ে বেরোনোর সময় স্থানীয় মহিলারা ‘চোর চোর’ বলে বিক্ষোভ দেখান । এমনকি ডিম ছুড়ে মারতে থাকেন বিক্ষোভকারী মহিলারা ।যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিন দুই অভিযুক্ত অতনু গিরি ও দীলীপ খান্ডারকে কাঁথি মহাকুমা আদালতে(Kanthi Court) পেশ করা হয়।

স্থানীয় মানুষের অভিযোগ ,বিগত ১৫ বছর ধরে কাঁথি পুরসভার যে সব ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলররা দায়িত্বে ছিলেন তাঁরা অধিকাংশই জমি ,বালি ও মাটি মাফিয়ার সঙ্গে যুক্ত। স্থানীয় মহিলাদের নানাভাবে তারা হেনস্থা করেছেন ।ভয় দেখিয়েছেন ।এইবার সাধারণ মানুষ রাজ্যের রাজনৈতিক পরিবর্তন হওয়ার পর ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছেন। বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রেফতার হওয়ার পর তাঁদের ডিম ছুঁড়ছেন ।বিক্ষোভকারীদের দাবি , শুধু একজন প্রাক্তন কাউন্সিলর নয় ,কাঁথি পুরসভার অন্যান্য যে সকল তৃণমূল কাউন্সিলররা এইসব অপরাধের সঙ্গে যুক্ত তাদের সকলকে গ্রেফতার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি