গোপনে নাবালিকা মেয়ের বিয়ে,বাড়ির সামনে ধর্না অবস্থান কন্যাশ্রী ক্লাবের

Share:

নিজস্ব প্রতিনিধি,কেশপুর: সরকারি আইনকে উপেক্ষা করেই গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসলো গোলাড় কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের(Keshpur Block) অন্তর্গত ৪ নং গোলাড় গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে। কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের অভিযোগ, গোলাড় হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দোলই (১৬) এর ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে।যা আইনত অপরাধ।

শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলইয়ের(Kayel Dului) বাড়িতে হাজির হয় গোলাড় হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্না অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে। তা নাহলে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবে।

তবে মেয়ের মা রেখা দোলই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি। মেয়ে নিজেই পালিয়ে গিয়ে দুমাস আগে,না জানিয়ে বিয়ে করে নিয়েছে। এমনটাই দাবি করেন, নাবালিকার মা রেখা দোলই। তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের(Kanyashree Club) সদস্যারা। তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্না অবস্থান। অবশেষে সন্ধ্যা নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেয় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। অপেক্ষা এখন সোমবার  স্কুলের সময়।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি