খড়দহে মাটি দিয়ে জলাশয় ভরাট, পুরসভা বন্ধের নোটিশ দিলে ছিঁড়ে ফেললেন জমি মাফিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি খড়দা: উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে মাটি দিয়ে জলাশয় ভরাট ও পাঁচিল দিয়ে জলাশয় ঘেরাওয়ের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে।পৌরসভার নোটিশ ছিড়ে দিল জমি মাফিয়ারা।অভিযুক্তদের বিরুদ্ধে সরব পুরপ্রধান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) নির্দেশ দিয়েছিলেন জলাশয় ও পুকুর ভরাট করা যাবে না।কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খড়দহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরপাড়া(Uttarpara) এলাকায় প্রকাশ্যে মাটি বালি ফেলে জলাশয় ভরাটের পাশাপাশি চলছে পাঁচিল দিয়ে জলাশয় ঘেরাওয়ের কাজ।এই সমস্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে।সাত দিনের মধ্যে মাটি তুলে নিয়ে ভরাট হওয়া জমি আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করে খড়দহ পৌরসভা(Kardaha Municipality)।

সেই পৌরসভার নোটিশ রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে।আর জমি মাফিয়া দের দৌরাত্ম্য নিয়ে এবার সরব হলেন পৌরসভার পুরপ্রধান নিলু সরকার।এইভাবে জলাশয় ভরাট করতে দেওয়া হবে না।যারা এই অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। জমি মাফিয়া রা ওই এলাকায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। পুরপ্রধান প্রশাসন কারণ নির্দেশ তারা মানতে নারাজ। পুরো প্রধান অবশ্যই জানিয়ে দিয়েছে এটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ।

কোন জলাশয় তিনি ভরাট হতে দেবেন না। এগুলি ভরাট হয়েছে সেগুলিকে তিনি আগের পরিস্থিতিতে ফিরিয়ে দেবেন। পরিবেশ ভারসাম্য তিনি নষ্ট হতে দেবেন না। জমি মাফিয়া দের কত ক্ষমতা তিনি এবার দেখবেন। কার্যত জমি মাফিয়া দের সঙ্গে খড়দা পুরসভার পুরপ্রধানের বেআইনি কাজ বন্ধে মুখোমুখি চ্যালেঞ্জ।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত