জলের চাপে ভাঙলো কাঁসাই নদীর ওপর থাকা বাঁশের অস্থায়ী সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব ওপশ্চিম মেদিনীপুর: জলের চাপে ভাঙলো কাঁসাই নদীর ওপর থাকা বাঁশের অস্থায়ী সেতু। অল্পের জন্য বাঁচলেন নিত্যযাত্রী। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের(Debra Block) ২নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের খানামোহন নদীঘাট এলাকায় কংসাবতী নদীর উপর থাকা বাঁশের সেতুটি হঠাৎই ভেঙে যায়।জানা গিয়েছে, গতকাল ডেবরা ব্লকের খানামোহন নদী ঘাটে ডেবরা ও কেশপুরের (Keshpur)মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মাধ্যম ছিল কাঁসাই নদীর উপর থাকা এই অস্থায়ী সেতুটি। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার নিত্য যাত্রীরা যাতায়াত করছিলেন। হঠাৎই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় বাঁশের সেতুটি। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ডেবরা ব্লক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে। এদিকে,ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন, তবে বর্ষন থামছে না।পূর্ব মেদিনীপুরের দিঘার চিত্র এখন এরকমই। মধ্য রাতে ওড়িষ্যার ধামারা সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা'(DANA)। প্রশাসনের তরফে আগেভাগেই শুরু হয়েছিল প্রচার ও নজরদারি। উপকূলবর্তী এলাকায় ছিল লাল সতর্কতা।

তবে সকাল থেকে দিঘায় (Digha)আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে।হাওয়ার গতিবেগ কমেছে, তবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এখন সমুদ্রতীরে কারও যাওয়ার নির্দেশ আসেনি,তাই এখনও ফাঁকা রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকা।সেখানে বাসিন্দারা জানাচ্ছেন,যেভাবে আগে থেকে প্রচার করা হয়েছিল সেই প্রভাব পড়েনি।কিছু জায়গায় ঝড় গতিবেগ থাকলেও দিঘা এলাকায় তেমন প্রভাব ছিল না বলে জানাচ্ছেন তারা।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি