কাঁথিতে আয়ুর্বেদ হসপিটালের নিয়মান বিল্ডিং – এর ৩ তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর ঝাঁপ

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটাল এর নির্মীয়মান ভবনের তিনতলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে নিচে পড়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কাঁথিতে(Kathi)।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বেসরকারি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হসপিটাল – এর হোস্টেলের নির্মীয়মান বিল্ডিং – এর তিন তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর নিচে পড়ে যাওয়ায় কেন্দ্র করে উত্তেজনা কলেজ ক্যাম্পাসে। নিচে পড়ে যাওয়ায়, শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য ছাত্রীরা। পরে আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানান্তরিত করা হয় কলকাতা বেলেঘাটা’র মনিপাল হাসপাতালে।

কলেজ সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের ওই ছাত্রীর নাম সমন্বীতা দত্ত, কলকাতার কসবাতে(Kasba) বাড়ি। আয়ুর্বেদিক কলেজ সেবক সংঘের সম্পাদক সুকমল মাইতি(Sukmal Maity) জানান, কিভাবে ওই ছাত্রী নিচে পড়েছে তা এখনো জানা যায়নি। তার বান্ধবীদের কাছ থেকে জানা গেছে, কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। হোস্টেলের উপরের ফ্লোরে তালা লাগানো থাকলেও কি করে ওই ছাত্রী তিনতলায় উঠলো তা তদন্তে জানা যাবে। সহপাঠীরা এ বিষয়ে কিছু না বললেও কলেজ ক্যাম্পাসে(College Campus) থাকা নিরাপত্তা রক্ষি জানিয়েছে- ঘটনার সময় সে সেখানে উপস্থিত ছিল না।

বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছে প্রথম বর্ষের ওই ছাত্রী ঘটনার সময় (প্রায় রাত্রি দশটা) মোবাইলে কথা বলছিল।কলেজের সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে নির্মীয়মান হোস্টেলের ছাদে উঠলো ওই ছাত্রী তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ছাত্রী অনিচ্ছাকৃতভাবে নিচে পড়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও কলেজের কয়েকজন ছাত্রী জানান, কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বারবার জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাই তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে সম্পূর্ণ ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে প্রবল ধোঁয়াশা।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে