কাটোয়া থেকে উদ্ধার বিপুল বোমা ও অস্ত্রশস্ত্র, গ্রেফতার ৩

কাটোয়ার শ্রীবাটি গ্রামে শনিবার রাতে তল্লাশি অভিযানে নেমে পুলিশ উদ্ধার করল প্রচুর বোমা ও বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। ওই ঘটনায় গ্রেফতার তিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিপুল পরিমাণে বোমা ও অস্ত্রশস্ত্র উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া (Katwa) থানা এলাকা থেকে। কাটোয়ার শ্রীবাটি গ্রামে শনিবার রাতে তল্লাশি অভিযানে নেমে পুলিশ উদ্ধার করল প্রচুর বোমা (Bombs) ও বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তিন দুষ্কৃতীকে। ধৃতদের নাম – বজরুল শেখ ওরফে কালো, সইদুল শেখ ওরফে ফুটো এবং জামির আলি মণ্ডল। পুলিশ সুত্রে জানা গিয়েছে শ্রীবাটি গ্রামেই ধৃতদের বাড়ি। গ্রেফতার হওয়া তিন জনের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ টি সকেট বোমা, ৪ টি রাইফেল, ২৪ রাউন্ড গুলি, একটি পিস্তল এবং দুই রাউন্ড পিস্তলের গুলি। পুলিশ রবিবার  ধৃতদের কাটোয়া আদালতে পেশ করে। এদিন আদালতে তোলা হলে  তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

কাটোয়ার শ্রীবাটি গ্রামে কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাতে পুলিশ শ্রীবাটি গ্রামে হানা দেয়। পুলিশের তরফে  জানানো হয়েছে,  ওই গ্রামে ঢালাই রাস্তার পাশে একটি জমির কাছে কয়েকজনকে দেখা যায়। পুলিশকে দেখে তারা ছুটে পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিশ তিনজনকে ধরে ফেলে। দুজন পালিয়ে যায়। এরপর ধৃতদের কাছ থেকে ও পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণে সকেট বোমা ও আগ্নেয়াস্ত্র (Arms) উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে,  জমির দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে ধৃত কালো শেখ বোমা পিস্তল মজুত করেছিল অপর পক্ষকে হামলা করার জন্য। কিন্তু তার আগেই পুলিশ আটক করে। ধৃতরা এত অস্ত্রশস্ত্র কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করতে খবর পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডকে।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার ভাতার(Bhatar) এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর ধৃতের নাম উত্তম দাস। ভাতারের কুবাজপুর গ্রামের বাসিন্দা সে। শনিবার রাতে ভাতার এলাকার মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছে একটি দেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি