নর্দমা পরিদর্শনে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য, পুলিশের হাতে আটক বাবা ও ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া সংলগ্ন কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনিত মল্লিক শুক্রবার এলাকায় নির্মীয়মাণ নর্দমার কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারা সংঘ ক্লাবের পাশে কাজ ঘুরে দেখার সময় পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জ্বল ঘোষের (Ujjal Ghosh)সঙ্গে তার প্রথমে বচসা এবং পরে তা গড়ায় হাতাহাতিতে।ঘটনার সূত্রপাতের কিছুক্ষণ পরেই উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ(Rahul Ghosh) ঘটনাস্থলে এসে বাবার সঙ্গে মিলে পঞ্চায়েত সদস্য সুনিত মল্লিকের উপর চড়াও হন। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। চোখে আঘাত লাগে। তিনি রক্তাক্ত হন।

প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সুনিত মল্লিককে(Sunit Mallick) উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার জেরে উত্তেজিত জনতা উজ্জ্বল ঘোষের বাড়িতে ভাঙচুর চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসুদেবপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উজ্জ্বল ঘোষ ও তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এলাকার মানুষের অভিযোগ আটক বাবা ও ছেলে এলাকায় সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, ওই ছেলের বিরুদ্ধে সকলের সঙ্গে দুর্ব্যবহার এবং মানসিক ভারসাম্যহীন কার্যকলাপের অভিযোগ আছে।

পরিবার তার কোন চিকিৎসা না করিয়ে তাকে বাড়িতে রেখে দিয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ জড়িয়ে পড়েছে। সকলেই বাবাও ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম সাধারণ মানুষকে প্রশাসন ও আইনের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়।

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ