মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

Share:

নিজস্ব প্রতিনিধি: মনসা পুজোর বিসর্জনের শোভাযাত্রায় জনপ্রিয় গানে নাচতে দেখা গেল বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে। ‘লুঙ্গি ডান্স’, ‘নাকা বন্দী’-সহ একাধিক গানের তালে তাঁর নাচের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনি এলাকায় শুক্রবার রাতে মনসা পুজোর প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল। প্রশাসনের নির্দেশিকা মেনেই রাতে বের হয় বিসর্জনের শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগ দেন বিধায়ক কৌস্তভ বাগচী। উৎসবের আনন্দে স্থানীয়দের সঙ্গে বেশ কিছুক্ষণ নাচতেও দেখা যায় তাঁকে।

বিসর্জন অনুষ্ঠানে কৌস্তভ বাগচী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বারাকপুর ১ মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ, ব্যারাকপুর ২ মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ, বারাকপুর ৩ মণ্ডলের সভাপতি সন্তোষ সিং, বিজেপি নেতা বাবু নাগ-সহ দলের অন্যান্য নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতেই ঢাক-ঢোল ও গানের তালে এগিয়ে চলে বিসর্জনের শোভাযাত্রা। কৌস্তভ বাগচী বলেন, ‘তিনি শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, এলাকার মানুষের সুখ-দুঃখের মুহূর্তও তাদের পাশে থাকতে চান। সাধারণ মানুষের সম্পর্ককে আরও নিবিড় করতেই তাদের আনন্দের অনুষ্ঠানে সামিল হয়েছেন তিনি। তাঁর দাবি, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই উপস্থিতি তাঁরই অংশ। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া নিয়ে একাংশের উপভোক্তার ক্ষোভ-বিক্ষোভের অভিযোগের মধ্যেই বিধায়কের এমন নাচের ভিডিও সামনে আসায় বিরোধীদের তরফে কটাক্ষ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, এমন সময়ে একজন জনপ্রতিনিধির প্রকাশ্যে এভাবে নাচা কতটা সমীচীন। 

আরও পড়ুন: অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

যদিও বিজেপির পাল্টা বক্তব্য, বিষয়টিকে রাজনৈতিক বিতর্কে না টেনে উৎসবের স্বাভাবিক আবহ হিসেবেই দেখা উচিত। সাধারণ মানুষের সঙ্গে একজন জনপ্রতিনিধির স্বতঃস্ফূর্তভাবে আনন্দে অংশ নেওয়াকে রাজনৈতিক রং দেওয়ার প্রয়োজন নেই। ফলে মনসা পুজোর বিসর্জনের বারাকপুরের রাজনৈতিক মহলেও তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে