বন্যা দেখতে এসে জলে তলিয়ে গেল চার বন্ধু, বড়ঞাতে আরোও এক শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,কেশপুর, ও  মুর্শিদাবাদ: বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ১ নাবালক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার(Anandapur P.S.) জগন্নাথপুরের ভেলাঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের ৪ বন্ধু মিলে মঙ্গলবার বেলা ১১ টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায় তারা। বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক-ওদিক ঘোরাফেরা করে। তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্য দিয়ে যেতে শুরু করে ৪ নাবালক। কিছুটা যাওয়ার পর হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার নাবালক।

বেশ কিছুটা জলের মধ্য দিয়ে ভেসে চলে যায় তারা। দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে। যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া নাবালকদের কাছে পৌছায়। কোন রকমে উদ্ধার করে নিয়ে আসে ভেসে যাওয়া নাবালকদের। চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ দু তিন ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায়। চিৎকার শুনে গ্রামের কয়েকশ মানুষ চলে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল ৩ টা পর্যন্ত নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ ৪ ঘণ্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন। পরিবারের কাতর আর্জি, যেকোন মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে। পরিবারসহ গোটা জগন্নাথপুর গ্রাম(Jagannathpur Village) কান্নায় ভেঙে পড়েছে।

এদিকে, মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বন্যার জলে তলিয়ে মৃত্যু হল এক শিশুর। সোমবার রাত থেকে কুয়া নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এর একাধিক গ্রাম। তারই মধ্যে ‘সোনাভারুই’ গ্রামে বাড়ির ভিতরে প্রবেশ করে জল ।ডুবে গেছে গ্রামের প্রধান রাস্তা। এমন পরিস্থিতিতেও মেলেনি সরকারি কোনো সাহায্য মেলেনি সামান্য নৌকাটুকু, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার দুপুরে বিডিও গ্রামবাসীদের চাল বিতরন করতে গিয়েছিলেন।

সেই সরকারি সাহায্য নিতে গিয়ে এক শিশু সে বন্যার জলে তলিয়ে যায়। তার মৃতদেহ উদ্ধার করেছে গ্রামের বাসিন্দারা। বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।মৃত শিশুর নাম -রিস্তা বাগদি,ক্লাস ফোর- এ পড়ত।বাড়ি সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই গ্ৰামে(Sonabharai Village)।মায়ের সাথে গ্ৰাম থেকে এক বুক জল পেড়িয়ে, সরকারি চাল ডাল আনতে এসে মৃত্যু হয়েছে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে(Kandi Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি