কেশিয়াড়ির বিডিও অফিসের হেড ক্লার্কের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, আটক ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, কেশিয়াড়ি: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বিডিও অফিসের হেড ক্লার্ক ও হিসাবরক্ষকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। তার নাম অভিষেক গঙ্গোপাধ্যায়(Avisekh Gangopadhay) (৩৮)। বর্তমানে সে কেশিয়াড়িতে(Keshiwari) একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখান থেকেই মঙ্গলবার তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পুলিশ খবর পেয়ে ওই বাড়াবাড়িতে গিয়ে হেড ক্লার্কের(Head Clerk) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে কেশয়াড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় সন্ধ্যের পর পুলিশ শিবু রাউল(Sibu Raul) সহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জানা গেছে শিবুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল নিহত হেড ক্লার্ক অভিষেকের।

শিবু অভিষেকের ওই বাড়াবাড়িতে থাকতেন। সোমবার রাতে তাদের মধ্যে বচসা হয়েছিল। সেই কারণে শিবু অভিষেককে ধারালো অস্ত্র দিয়ে খুন করতে পারে বলে পুলিশ অনুমান করছে।কি নিয়ে দুজনের মধ্যে বচসা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহত অভিষেকের বাড়িতে স্ত্রী ও ১১ বছরের সন্তান আছে। সম্প্রতি সে ওই বাড়াবাড়িতে থাকতে শুরু করেছিল। তার বাবা বিডিও অফিসে কাজ করতেন। বাবার মৃত্যুর পর সেই চাকরি পেয়েছিল ছেলে। প্রথম পোস্টিং হয়েছিল গড়বেতা(Garbeta)। এরপর ২০২৩ সালে কেশিয়াড়িতে বদলি হন। সোমবার অফিস করেছিলেন অভিষেক। তবে মঙ্গলবার তিনি অফিসে আসেন নি। এরপর দুপুর নাগাদ সহকর্মীরা তাকে ফোন করে না পেলে পুলিশে খবর দেন। পুলিশ ওই বাড়াবাড়িতে গিয়ে দরজা খুলে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘরের দরজা অর্ধেক বন্ধ ছিল। সূত্রের খবর শিবু কলেজে পড়ে। দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার এই ঘটনার পরে সে গা ঢাকা দিয়েছিল।

যদিও কয়েক ঘণ্টার মধ্যেই খড়গপুর(Kharagpur) সংলগ্ন একটি এলাকা থেকে শিবুকে পুলিশ আটক করে। সেই সঙ্গে ওই বাড়াবাড়িতে থাকা আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। বুধবার খড়গপুর হাসপাতালে অভিষেকের ময়না তদন্ত হবে। তারপর তার পরিবারে হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। কেশিয়াড়ির বিডিও(BDO) হিতাংশু হালদার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিকেলে পুলিশ সূত্রে খবরটি জানতে পেরেছি। পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারকে খবর পাঠানো হয়েছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে