নীল হেলমেটের সূত্র ধরেই খেজুড়িতে যুবক খুনের কিনারা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,খেজুড়ি : কেবল একটি নীল হেলমেট। আর তাতেই যুবক খুনের রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করে কার্যত সফল হল খেজুড়ি থানার(Khejuri P.S.) পুলিশ। মৃতদেহের কিছুটা দূরে একটি নীল হেলমেট আর সিসিটিভি’ র ফুটেজের সূত্র ধরে খেজুড়িতে যুবক খুনের রহস্যের কিনারা করল পুলিশ।গত ১৪ ডিসেম্বর খেজুরি থানার বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের অজয়া এলাকায় রাস্তার পাশে ধানের জমিতে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম পরিমল জানা (Parimal Jana)(২৭)। বাড়ি হেঁড়িয়ার কৃষ্ণনগর এলাকায়।জলকাদায় ভরা জমিতে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।হেঁড়িয়া ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। দেহের কাছ থেকে হেলমেট, জুতো, মেয়েদের কানের দুল, একটি সুগন্ধির বোতল পাওয়া যায়।

প্রথমে পরিচয় না পাওয়া গেলেও পরে বাড়ির লোকজন হেঁড়িয়া ফাঁড়িতে যোগাযোগ করলে ওই যুবকের পরিচয় সামনে আসে। তাঁকে খুন করে পাঁকে মুখ পুঁতে দেওয়া হয়েছে বলেও স্থানীয় মানুষজন এমনটাই অভিযোগ করেন। পুলিশের অনুমান, ওই যুবকের কিছুটা মানসিক সমস্যা ছিল। এক বছর আগে বিয়ে করেছিলেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিস।কৃষ্ণনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত অজয়া। কেন এতদূরে এলেন পরিমল, কেনই বা সঙ্গে হেলমেট বা অন্যান্য জিনিস পাওয়া গেল, তা পুলিশকে খুবই ভাবাচ্ছিল।

তবে পুলিশের দাবি, মৃত যুবকের দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তে নেমে খেজুড়ি থানার পুলিশ নীল হেলমেট(Blue Helmet) ও সিসিটিভির সূত্র ধরে ৭দিনের মাথায় খুনে জড়িত ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ২জন নিহতের নিকট আত্মীয় বলে জানা যায়। তারা পরিমলকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের