কোলাঘাটে দুই ব্যবসায়িক চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট:ব্যবসায়ীর চোখে লঙ্কার গুড়া ছিটিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই। কোলাঘাটের এই ঘটনায় শোরগোল। তদন্তে নেমেছে পুলিশ। স্কুটি করে এসে তিনজন দুষ্কৃতী এই ঘটনা ঘটায়। পুলিশ সূত্রে খবর,নন্দকুমার থেকে খড়গপুর আদা, রসুন কিনতে যাচ্ছিলেন নন্দকুমারের কুমরআড়া গ্রামের ব্যবসায়ী নিবারণ পাল(Nibaran Pal)। কোলাঘাটের হলদিয়া মোড় এর কাছে প্রসাব পেলে গাড়ি দাঁড় করানোর পর সেখান থেকে নামতেই পিছন দিকে বাইকে করে ৩ দুষ্কৃতি এসে সেখানে হানা দেয়। একজন দুষ্কৃতী স্কুটিতে বসে ছিল। সে স্কুটি চালাচ্ছিল। অপর দুই দুষ্কৃতী স্কুটি থেকে নেমে এক ব্যবসায়ী চোখে মুখে লঙ্কার গুঁড়ার প্যাকেট ছিড়ে মাখিয়ে দেয়।

সে চোখে কিছু দেখতে পাচ্ছিল না চিৎকার করতে থাকে। অপর দুষ্কৃতী আরেক ব্যবসায়ী বিজয় সাউকে(Bijay Shaw) দূর থেকে চোখে লঙ্কা গুঁড়ো(Mirchi Powder) ছিটিয়ে দেয় । এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কোলাঘাট থানায়(Kolaghat P.S.) অভিযোগ দায়ের করেন দুই ব্যবসায়ী। দুষ্কৃতীরা মেদিনীপুরের দিকে পালিয়ে গিয়েছে। পুলিশ ন্যাশনাল হাইওয়েতে থাকা ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ওই দুই ব্যবসায়ীকে নিয়ে পুলিশ কোলাঘাটে যে জায়গায় তাদের চোখের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করেছিল সেই স্পটে গিয়ে তদন্ত করে।

দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দুষ্কৃতীরা মাথায় হেলমেট না থাকায় স্থানীয় বলেই পুলিশ মনে করছে। আগের থেকেই এই দুই ব্যবসায়ীর সঙ্গে যে টাকা আছে সেই তথ্য দুষ্কৃতীদের কাছে ছিল বলে পুলিশ মনে করছে। দুজন ব্যবসায়ী ওই জায়গায় প্রস্রাব করতে দাঁড়াবে এই তথ্য দুষ্কৃতীদের কাছে আগাম ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি