Loading live market data...
Loading active stocks...
Connecting...

মধ্যরাতের বৃষ্টিতে একধাক্কায় পারদ নামল ৬ ডিগ্রি! আজও বৃষ্টির সতর্কতা কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই শুক্রবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় চলছে বৃষ্টিপাত। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। কয়েক ঘণ্টার মধ্যেই বদল হয়েছে কলকাতার আবহাওয়ার। শুক্রবারের মধ্য রাত থেকে শুরু হওয়া বৃষ্টির দাপটে কলকাতার পারদ এক ধাক্কায় নেমে গিয়েছে ৬ ডিগ্রি। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। শনিবার সকালে সেই তাপমাত্রা ১৯.২। স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে কয়েকটি জেলায় ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। সেই মতো শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। শনিবারও অনেকগুলো জেলাতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জায়গায়।

আগামী দুদিন তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুদিন তাপমাত্রা নামার পর ফের ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিন এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও দুর্যোগ চলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ও ভারী বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে শহর কলকাতায় ভ্যাপসা আবহাওয়ার সৃষ্টি হয়েছিল। এদিনের বৃষ্টি তার থেকে স্বস্তি দিয়েছে।

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন পৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

তীব্র গরমে লবঙ্গই একমাত্র ভরসা, জেনে নিন গুণাগুণ

মলদ্বীপ না লাক্ষাদ্বীপ? খরচ কম কিন্তু সৌন্দর্যে টেক্কা দেবে ভারতের এই দ্বীপপুঞ্জ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার