সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে নানা দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ উঠেছিল। সেই কারণে তৃণমূল সাংসদের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়। সেই তিনটি এফআইআরের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর আর্জির ভিত্তিতেই আজ, শুক্রবার রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সঙ্গে তদন্তকারী আধিকারিকদের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত মামলাকারী বা পুলিশ কেউই অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না। একই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূল সাংসদকে বলেছেন, এই আইনি রক্ষাকবচ প্রদান করা হলেও, তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় প্রশ্নের উত্তরও দিতে হবে।

আরও পডুন: জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে অভিষেকের বিরুদ্ধে বর্তমানে মোট ১৬টি এফআইআর দায়ের করা হয়েছে। আজ, শুক্রবার সেবাশ্রয় সংক্রান্ত তিনটি মামলা মিলিয়ে, তিনি এখনও পর্যন্ত মোট আটটি মামলায় আদালতের কাছ থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন। তবে বাকি থাকা আরও আটটি মামলায় তিনি এখনও কোনও আইনি সুরক্ষা পাননি। সেই মামলাগুলি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তদন্তকারী সংস্থার প্রতি সহযোগিতার এই নির্দেশের পাশাপাশি অন্তর্বর্তীকালীন এই রক্ষাকবচ তাঁকে সাময়িক আইনি স্বস্তি দিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। সেবাশ্রয়ের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা, জালিয়াতি এবং অনুমোদনহীন চিকিৎসকদের নিয়ে বেআইনি শিবির চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার মোট ২৭টি ধারায় এই অভিযোগগুলি আনা হয়। মূলত স্বাস্থ্যকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ ও আর্থিক লেনদেনে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় একটি, মোট তিনটি এফআইআর রুজু করা হয়েছিল। সেই এফআইআরগুলির ভিত্তিতেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। তার আর্জির ভিত্তিতেই শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের