কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির পদে সুজয় পালের অবসরের পর, এখনও কোনও পূর্ণাঙ্গ বিচারপতি নেই কলকাতা হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। তবে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বোম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগে। তাঁর নামই প্রস্তাব করেছে সুুপ্রিম কোর্টের কলেজিয়াম।

আরও পডুন: গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

কেন্দ্রের আইন মন্ত্রক ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নেবেন বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগে। তবে শুধুই কলকাতা নয় দেশের আরও একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তার মধ্যে রয়েছে পাটনা হাইকোর্ট, পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট ও রাজস্থান হাইকোর্টও। দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি. কামেশ্বর রাও-কে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি অশ্বনী কুমার মিশ্রের নাম সুপারিশ করা হয়েছে। বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মাকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, কলেজিয়াম এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। এই সমস্ত সুপারিশে সিলমোহর দেবে কেন্দ্রীয় আইনমন্ত্রক। তারপরে সেটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই নিযুক্ত হবেন বিচারপতিরা।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল