গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

বিশেষ চাহিদাসম্পন্ন ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে লাগাতার যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে লাগাতার যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে। বাধা দিতেই ছাত্রকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন পুলকার চালক এবং তাঁর সহযোগী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনার পর নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, নিউটাউনশিপ থানা এলাকার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে নির্যাতিত ওই ছাত্র। পুলকার করে স্কুলে যাতায়াত করে সে। পরিবারের অভিযোগ, ওই পুলকারের দুই চালক মাঝে মধ্যেই তাঁদের ছেলের গাল টিপতেন। বারবার বারণ করা সত্ত্বেও কথা শোনেননি তাঁরা। চলতি মাসের ১ অগস্ট আবারও তাঁরা ছাত্রকে যৌন হেনস্থার চেষ্টা করেন। নিজেকে বাঁচাতে এক অভিযুক্তের হাতে কামড়ে দেয় ছাত্রটি। এই ঘটনার পরেই ছাত্রকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় অভিযুক্ত গাড়ির চালক এবং তাঁর সহযোগী। এবং যৌন হেনস্থা করেন। এরপরেই ছাত্রের কথায় পরিবারের সদস্যরা নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন। যদিও থানায় অভিযোগের পরে অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

এই ঘটনায় আজ, রবিবার (৯ অগস্ট) সকালে দূর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের বাড়িতে যান নির্যাতিত ছাত্রের পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনায় ন্যায় বিচারের দাবি করেন। আর পরিবারের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিধায়ক। এই ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি আমলে কেউ পার পাবে না বলে জানিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউনশিপ থানার পুলিশ।

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী