চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সপ্তাহের শুরুতেই মেট্রোয় পরিষেবায় বিপত্তি, ক্ষোভ যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শুরুতেই ফের মেট্রো পরিষেবা ব্যহত। সোমবার সকালে ব্লু লাইনে পরিষেবা ব্যহত হয়েছে। এর জেরে নাজেহাল যাত্রীরা। নোয়াপাড়া থেকে গিরিশপার্ক রুটে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। আপ ও ডাউনে পরিষেবা ব্যহত রয়েছে। নোয়াপাড়ায় পয়েন্টের সমস্যার জন্য ব্যহত পরিষেবা।

সল্টলেট থেকে হাওড়া পর্যন্ত চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। তারপর থেকেই এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। এরফলে ব্লু লাইনে ভিড় বেড়েছে। তার আগেই মাঝে মধ্য়েই মেট্রো পরিষেবা ব্যহত হয়। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও লাইনে জল ঢুকে যাওয়া, কখনও আত্মহত্যার ঘটনার জন্য। পুজোর আগে সোমবার ফের ব্যহত হল পরিষেবা। নোয়াপাড়া থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ফলে সমস্যার মুখোমুখী হয়েছে যাত্রীরা।  সোমবার সকালে মেট্রো স্টেশনে পৌঁছে অনেকেই জানতে পরেছেন সমস্যার কথা। মেট্রো স্টেশনে আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তখনই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। যাত্রীদের অভিযোগ, প্রায়ই অফিস টাইমে পরিষেবা ব্যহত হচ্ছে। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে। কাজের টাইমে ব্যহত হওয়ার ঘটনা আগেও ঘটেছে।

অন্যদিকে, একের পর এক নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে মেট্রোতে। কখনও অতিরিক্ত ভিড় হওয়ার কারণে মেট্রোর গেট বন্ধ হচ্ছে না। কখনও এসি ঠিক মতো কাজ করছে না বলে অভিযোগ। আবার  অনেক সময় ডিসপ্লে বোর্ডও কাজ করছে না। এরফলে অনেকেই জানতে পারছেন না, কখন কোন্ ট্রেন আসছে। শ্যামবাজার বেলগাছিয়া, পার্কস্ট্রিট সহ ব্লু লাইনের একাধিক স্টেশনে এমন ছবি ধরা পড়ছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ