Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

গোলপার্ক কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার আরও দুই, ধৃতের সংখ্যা বেড়ে ১৯

নিজস্ব প্রতিনিধি: গোলপার্কে গন্ডগোলের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের নাম যথাক্রমে রাকেশ বণিক ও রাজীব দাস। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ১৯ জন হল। তবে যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, সেই দুই গোষ্ঠীর মাথারা এখনও কেউ ধরা পড়েনি। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোলপার্ক সংলগ্ন পঞ্চানন তলা বস্তি এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ওই এলাকায় রীতিমতো তাণ্ডব শুরু হয়। পাশাপাশি চলে বোমাবাজি, গুলি চলার মতো ঘটনা। দুষ্কৃতীরা একজনের হাতে চপার দিয়ে আঘাত করেছে। এরপর স্থানীয় কাউন্সিলর ওই এলাকায় পৌঁছলে তাঁকে ঘিরে পঞ্চাননতলা বস্তির মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে একাধিক গুলির খোল উদ্ধার করে। এই গোলমালের পর থেকে অভিযুক্তদের খোঁজে ধারাবাহিক অভিযান চালাচ্ছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের সময়ে আরও দু’জনকে পাকড়াও করা হয়েছে। যাঁরা রবীন্দ্র সরোবর থানা এলাকার পঞ্চানন তলা রোডের বাসিন্দা। ধৃতদের নাম রাকেশ বণিক এবং রাজীব দাস ওরফে সোনু। রবিবারের তাণ্ডবের পর সেই রাত থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই রাতেই গ্রেফতার করা হয়েছিল ১০ জনকে। সোমবার রাতে অভিযানে আরও চার জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশি অভিযানে তিন জন গ্রেফতার হন। রাতে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, গত রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ গোলপার্কে ঝামেলার শুরু হয়। গোলপার্কের কাছে পঞ্চাননতলায় একটি ক্লাবের পিকনিক হচ্ছিল। ওই সময়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর দলবল এবং স্থানীয় ব্যবসায়ী বাপি হালদারের লোকজনের উপর চড়াও হয়। তখনই দিও গোষ্ঠীর মধ্যে গোলমাল শুরু হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা বার বার উঠে এসেছে সোনা পাপ্পুর দলবলের নাম উল্লেখ করেছে। সোনা পাপ্পুর দলবলই এলাকায় এসে গন্ডগোল পাকাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। যদিও মঙ্গলবার সোনা পাপ্পু ফেসবুক লাইভ করে দাবি করেছেন যে, ঘটনার দিন তিনি নিজের বাড়িতেই ছিলেন।

গোলপার্কের কাকলিয়া রোডে পঞ্চাননতলায় পিকনিকে গুলি ও বোমা হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকা দখল করতে দুই গ্যাং-এর মধ্যে অশান্তির জেরে গোলাগুলি চলে। এই অশান্তিতে নাম জড়িয়েছে সোনা পাপ্পু ও তার বাইক বাহিনীর। কসবা বিধানসভার এলাকা জুড়ে বেআইনি নির্মাণের রম রমা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। তাকে ধরতেই এখন চলছে পুলিশি তল্লাশি। রবিবারের অশান্তির ঘটনায় ববি হেলা (২৮), অর্জুন মালিক (২৯), শেখ বাচ্চু (৩৮), মুকেশ পাশওয়ান (৩২), সুজন হালদার (১৯), গোপাল সরকার (২৯), অজয় হালদার (২৯), সন্দীপ নস্কর (১৮)। পরে আরও ৪জনকে গ্রেফতার করা হচ্ছে। এই সকলকে জেরা করেই পাপ্পুর খোঁজ পেতে চাইছে পুলিশ। তবে খাস কলকাতায় দুষ্কৃতীদের এই তাণ্ডবে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল শিব ভক্তদের

খাগড়াগড়ে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস, ধৃতের বয়ানে মিলল চাঞ্চল্যকর তথ্য

বিধানসভা ভোটের আগে নাম বদল হচ্ছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের

মহিলাদের নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’, টিটাগড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ

‘যুবসাথী’র লাইনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি, চোপড়ায় চরম উত্তেজনা

স্বনির্ভর বাংলা শিবিরে প্রথম ছ’ঘণ্টায় আবেদন জমা ৫ লক্ষের বেশি, সিংহভাগ যুবসাথীতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ