বড়দিন ও বর্ষবরণের আগেই শহরে ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গের তাপমাত্রা কত?

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বরের শেষ লগ্নে এসে শীতের আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। উত্তরবঙ্গে সিঙ্গেল ডিজিটে পারদ নেমেছে অনেকদিন আগেই। দক্ষিণবঙ্গেও তাপমাত্রা নামতে শুরু করেছে। কোথাও ১৫ ডিগ্রি, কোথাও আবার ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তুরে হাওয়া কিছুটা আটকে থাকলেও, এখন তার বদল হয়েছে। সকালে ও রাতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্যের সর্বত্রই। তবে বেলা বাড়লে বদল হচ্ছে আবহাওয়ার।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা অনেকদিন আগেই ১২ ডিগ্রির কাছে পৌঁছেছে। এবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রশ্ন উঠছে বড়দিনে বা নতুন বছরের শুরুতেই রেকর্ড শীতে কাঁপবে বাংলা?

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীত টের পাওয়া যাচ্ছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ঠান্ডার তীব্রতা বাড়ছে। রাতের দিকে এই সকল জায়গায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হতে পারে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে। বড়দিনের আগেই শীতের আমের টের পাচ্ছে শহরবাসী। আগামী ১২ দিনের মধ্যে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রী হতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে ঠান্ডা দাপট চলছে। এখানে তাপমাত্রা আরো নামতে পারে। প্রথমদিকে আশঙ্কা ছিল এবার বড়দিনে সেভাবে শীত অনুভূত হবে না। কিন্তু দেখা যাচ্ছে বড়দিন এবং বর্ষবরণ শীতের আমি যেই কাটাবে বাঙালি।

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ