শহরে ২০০ সিএনজি বাসের গ্রিন সিগন্যাল, রুট ম্যাপ তৈরিতে বিশেষ নজর প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের গণপরিবহণ আরও পরিবেশবান্ধব ও আধুনিক করে তুলতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। খুব শীঘ্রই কলকাতা ও শহরতলির রাস্তায় নামতে চলেছে নতুন সিএনজি বাস। এই বাসগুলি কোন কোন রুটে চলবে, তা ঠিক করার আগে কলকাতা পুরসভা এবং পরিবহণ নিগমগুলির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কোন কোন রুটে বর্তমানে বাসের সংখ্যা চাহিদার তুলনায় কম, কোথায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে হয়। এই সব বিষয় উল্লেখ করে পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে বলা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনা এবং ধীরে ধীরে পুরোনো ডিজেলচালিত বাসের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই ২০০ টি নতুন সিএনজি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা বাস্তবায়ন এবার প্রায় শেষ পর্যায়ে খুব শিগগিরই এই বাসগুলি পরিবহণ দপ্তরের হাতে আসতে চলেছে। প্রথম ধাপে কলকাতা ও পার্শ্ববর্তী শহরগুলির গুরুত্বপূর্ণ রুটগুলিতে এই বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ৫০ লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা বিজেপির, মার্চ থেকে রথযাত্রা

পরিবহন দপ্তর সূত্রে খবর, রুট বাছাই এর ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা, জনবহুল আবাসিক অঞ্চল এবং মেট্রো স্টেশন ও রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী পথগুলিকে। পাশাপাশি যেসব রুটে বাসের ঘাটতি দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে উঠেছে সেগুলিও অগ্রাধিকারের তালিকায় থাকবে। পরিবহন দপ্তরের আধিকারিক জানিয়েছেন সিএনজি বাস চালু হলে শান্তিতে যেমন জ্বালানি খরচ কমবে, তেমনি পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের