হতাশ হবেন না, সাময়িক বিরতির পর ফিরছে কনকনে ঠাণ্ডা, কী বলল হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের শুরু পারদ চড়বে। এমনই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই  পূর্বাভাস মিলে গেল। ২ দিনে বেড়েছে ২ ডিগ্রি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২ দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকে ফের তাপমাত্রা নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শনিবার কলকাতার তাপমাত্রা ১৪। রবিবার সেই তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ১৫ ডিগ্রিতে।

শীতের আমেজ থাকলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবারের থেকে শুক্রবার ১.৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৩.১। শনিবারও তারমাত্রা ওপরের দিকেই রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল ৪ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। ৫ জানুয়ারির পর থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহান্তে উষ্ণতাতেই কাটাল দক্ষিণবঙ্গবাসী। পাশাপাশি বঙ্গজুড়ে কুয়াশার দাপটের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সর্বত্রই জারি থাকবে কুয়াশা। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়। ঠাণ্ডার কনকনানি কমলেও এখনই হতাশ না হওয়ার কথাই বলেছে হাওয়া অফিস। খুব তাড়াতাড়ি পারদ পতন শুরু হবে।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই ফের জমিয়ে ব্যাটিং শুরু করবে শীত। সোয়েটার, লেপ কম্বল হাতের কাছেই রাখুন। ফের জাঁকিয়ে আসছে ঠাণ্ডা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা যখন ১১-১২ ডিগ্রি থেকে ১৪-১৫ ডিগ্রিতে ঘোরা ফেরা করছে, তখন উত্তরবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রিতে রয়েছে। খুব জমিয়ে ঠাণ্ডা উপভোগ করছে উত্তরবঙ্গবাসী। তবে সেখানে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় যেসকল পর্যটকরা উত্তরবঙ্গে গিয়েছেন, তাঁরা চুটিয়ে মজা করছেন এই ঠাণ্ডায়।

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন