‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে একাধিক রাজনৈতিক ও সাম্প্রতিক বিষয়ে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বাংলা ছবির ভবিষ্যৎ থেকে শুরু করে সিঙ্গুরে শিল্প, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেশীয় পোশাকের ব্যবহার, বাংলাদেশ পরিস্থিতি, বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানালেন তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তনে দেশীয় পোশাকের ব্যবহার নিয়ে জোরালো সওয়াল করেন দিলীপ।

সমাবর্তন অনুষ্ঠানে দেশীয় পোশাক পরার পক্ষে সওয়াল করেন দিলীপ। তাঁর কথায়, সমাবর্তন সম্মানের জায়গা। সেখানে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া উচিত। খড়্গপুর আইআইটির উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে সমাবর্তনে দেশীয় সংস্কৃতির পোশাক যেমন, মেয়েদের শাড়ি, ও ছেলেদের ধুতি পরার রীতি রয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বাঙালি সংস্কৃতির পোশাকের ব্যবহার হওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়াও বাংলা ছবির পাশে দাঁড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে দিলীপ বলেন, রাজ্য সরকার বাংলা ছবির পাশে দাঁড়িয়েছে, এটা ভাল। তবে শুধু সরকারি সাহায্যে বাংলা ছবির উন্নতি সম্ভব নয়। যাঁরা ছবি তৈরি করছেন, তাঁদেরও নতুনত্ব আনতে হবে। দর্শকদের মন জয় করতে হলে নতুন ধরনের ভাবনা ও গল্প নিয়ে কাজ করতে হবে। এদিন সিঙ্গুরে ভারী গাড়ি তৈরির কারখানা গড়ার সম্ভাবনা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সিঙ্গুরে শিল্প গড়ে উঠলে স্থানীয় মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাসীরও উপকার হবে। 

আরও পড়ুনঃ পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবে মন্ত্রীর বক্তব্য , যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা সুবিধা পেয়েছেন। বাকিদেরও প্রক্রিয়া চলছে। যারা পাওয়ার যোগ্যতা রাখেন তারা প্রত্যেকে পাবেন অযথা গুজব ছড়িয়ে লাভ নেই।  বাংলাদেশ নিয়ে বামেদের অবস্থান প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, বামেরা কি চায় আর কি চায় না ওটা ভাবতে ভাবতেই শূন্য হয়ে গেছে। এছাড়াও মেডিক্যাল কলেজের ইন্টার্নদের আন্দোলন, ব্রাত্য বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তৃণমূলের রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি তার মতামত জানান।  মন্ত্রীর বক্তব্য, অন্যায় হলে তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষ প্রমাণিত হলে শাস্তিও পেতে হবে।  

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা