প্রতিবাদী শিক্ষককে প্রকাশ্যে মারধর, গ্রেফতার অভিযুক্ত তরুণী, বাকিদের খোঁজে তল্লাশি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া: প্রতিবাদী শিক্ষককে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। অভিযুক্তরা অভয়, পাপাই, জয়। এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতেরা নাম মদিরা মুখোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে নিমতায় অভিযুক্ত তরুণীর হদিশ পায় পুলিশ। তারপরেই সেখানে গিয়ে তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে জিজ্ঞাসাবাদ করে তিনজনের নাম জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। তাঁদের খোঁজে শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজেও তাদের দেখে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত অঙ্কন শিক্ষক নিরুপম পালের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পরেই গ্রেফতার অভিযুক্ত তরুণী।

জানা গিয়েছে, প্রকাশ্যে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। তারপরেই তাঁকে মারধর করে অভিযুক্তরা। বেলঘরিয়ার নন্দননগরে প্রতিবাদীকে মারধর করার সিসিটিভি ছবি প্রকাশ্যে এসেছে। বেলঘরিয়ার নন্দননগরে প্রকাশ্যে রাস্তাতেই মদ্য়পান করছিল ৫-৬ জন যুবক যুবতী। সকলের সামনে রাস্তায় এই ভাবে মদ্যপান করতে বাধা দিয়েছিলেন স্থানীয় শিক্ষক। কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মদ্যপানে প্রতিবাদ করার কারণে কিল-চড় মারা হয়। এলাকার সিসিটিভি ফুটোজে ধরা পড়েছে সেই আক্রমণের ছবি। মদ্যপান করার প্রতিবাদ করায় ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয় শিক্ষককে।  বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। বেলঘরিয়ায় নন্দননগরের রাস্তায় মদ্যপান করার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করা হয়েছে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের