এই মুহূর্তে

কলকাতা মেডিক্যালে নতুন করে কোভিড আক্রান্ত ১০ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে কোভিড আক্রান্ত আরও ১০ জন পড়ুয়া। এর আগে শুক্রবার ৪ পড়ুয়ার কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। আক্রান্ত এমবিবিএস-এর পড়ুয়াদের প্রত্যেকে কোয়ারান্টাইনে রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগামী সোমবার এমবিবিএস-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা রয়েছে। তার আগে নতুন করে ১০ জন পড়ুয়া কোভিড আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে। যদিও আক্রান্ত পড়ুয়ারা যাতে পরীক্ষা দিতে পারে সেজন্য হাসপাতালের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ওই পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার জন্য পৃথক ঘরের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। প্রত্যেকের মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তীতে যদি আরও কোনও পড়ুয়ার কোভিড ধরা পড়ে তবে সেই পড়ুয়াকেও কোয়ারান্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত গত শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ জন পড়ুয়া কোভিড সংক্রমিত হয়। কোভিড পজিটিভ হওয়ার পর তাঁদেরকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৩৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২৪ হাজার ৪৭৯ জন। কলকাতা শহরে আরও ১১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশের জেলা উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৮ জন সংক্রমিত হয়েছেন। মারণ ভাইরাসের ছোবলে আরও দুই জনের মৃত্যু হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ২১৬ জন।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ