কলকাতা পুরসভার কাউন্সিলরকে বাবা-মা সহ SIR শুনানিতে তলব

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ১২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস এবং তাঁর বাবা ও মাকে এসআইআর (SIR) হিয়ারিংয়ে তলব করা হয়েছে। কাউন্সিলর এর বাবা ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সেনা অফিসার মন্মথ রঞ্জন দাস (বয়স ৮৩) ।মন্মথ রঞ্জন দাস ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর তরফে তিনি ‘৮০ ইয়ার্স এওয়ার্ড’-এ সম্মানিত হয়েছেন। অভিযোগ, ঠাকুরপুকুর জনকল্যাণ বিদ্যাপীঠ স্কুলে(Thakurpukur Janakalyan Bidyapith) অনুষ্ঠিত এসআইআর হিয়ারিংয়ে বৃদ্ধ বয়সে তাঁকে স্ত্রী সহ হাজির হতে হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

সারা জীবন দেশের জন্য কাজ করার পরেও তাদেরকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে এতেই হতবাক তিনি।কাউন্সিলর রাজীব দাসের দাবি, তিনি মতুয়া সম্প্রদায়ের একমাত্র নির্বাচিত কাউন্সিলর। ইচ্ছাকৃতভাবেই শেষ মুহূর্তে তাঁকে এবং তাঁর বাবা ও মাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে ।এ বিষয়ে রাজীব দাসের বাবা, প্রাক্তন নৌসেনা অফিসার মন্মথ রঞ্জন দাস(Mammatha Ranjan Das) বলেন, যদি তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কমিশনের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

ভারতীয় নৌবাহিনী প্রাক্তন সেনা মন্মথ রঞ্জন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি কিছুদিন আগে নৌ বাহিনীর পক্ষ থেকে প্রাক্তন সেনাকর্তা হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন। ১৯৬৫ এবং ১৯৭১ সাল পরপর দুবার তিনি ভারতের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপরেও তাঁকে এসআইআর শুনানিতে ডেকে যেভাবে হেনস্থা করা হচ্ছে যদি তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, তিনি সমস্ত প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। জানতে চাইবেন তাঁকে কেন এই শাস্তি দেওয়া হল।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা