ধর্মতলায় তৃণমূলের সমাবেশের ভিড় অতীতের রেকর্ড ভেঙে চুরমার করে দিল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর আগে সোমবার ছিল ‘শেষ’ একুশে জুলাই। তার ধর্মতলায় তৃণমূলের শহিদ তর্পণ সভা কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছিল। কত ভিড় হয়েছিল ওই সভায়?
কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দাদের হিসেবে অনুযায়ী তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশের ভিড় সব রেকর্ড ভেঙে দিয়েছে। উপস্থিতি জনতার ধর্মতলা এবং তার চারপাশ ঘিরে যাতায়াতকে কেন্দ্র করে কলকাতা পুলিশের হিসেবে অনুযায়ী সোমবার ১৫ লক্ষ মানুষের জনসমাগম হয়েছে মহানগরীতে। যদিও এর মধ্যে অধিকাংশ লোক যাতায়াত করেছে মহানগরীর ধর্মতলার চারপাশের বিভিন্ন প্রান্তে। কারণ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে ডোরিনা ক্রসিং পেরিয়ে পার্ক স্ট্রিট উড়ালপুল পর্যন্ত লক্ষ লক্ষ লোকের ভিড় জমে যাওয়ায় যারা বাবুঘাট(Babughat) কিংবা শিয়ালদহ বা হাওড়া থেকে এসেছিলেন, তাঁরা সভাস্থলের ধারে-কাছে পৌঁছতে পারেননি। তাই মঞ্চের পিছন দিক এবং সেন্ট্রাল অ্যাভিনিউ সহ শিয়ালদহ ও স্ট্যান্ড রোড এবং রেড রোডে যে বিশাল মানুষ জড়ো হয়েছিল সেই সংখ্যার নিরিখে এদিন ভিড় ১৫ লক্ষতে পৌঁছেছিল।

কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ধর্মতলার সমাবেশে ১৫ লক্ষের জমায়েতের কথা জানালেও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ লর্ড সিনহা রোডের(Lord Sinha Road) এসবি অফিসের হিসাব অনুযায়ী, সংখ্যাটা সামান্য কম। এসবি’র আধিকারিকদের মতে, সমাবেশে ১৪ লক্ষের জমায়েত হয়েছিল।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্মতলার এই জনসমাবেশে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছেন বলে দাবি করেছেন। একুশের শহিদ দিবস উপলক্ষে শনিবার থেকেই জেলা থেকে মানুষজন আসতে শুরু করে কলকাতায়। রবিবার দুপুর থেকে জনতার ঢল নামতে শুরু করে কলকাতা মহানগরীতে। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় মানুষজনের থাকা খাওয়ার ব্যবস্থা করে তৃণমূল কংগ্রেস। সোমবার শহিদ মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাড়াহুড়ো করে ফেরার কোনও প্রয়োজন নেই। সাবধানে সবাই বাড়ি ফিরবেন। যারা সোমবার ফিরতে পারছেন না তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। চিন্তার কোনও কারণ নেই।’

একাধিক মন্ত্রীকে তিনি কর্মী-সমর্থকদের দেখভালের দায়িত্ব দেন। শুধু তাই নয় সবার শেষে সবাই না বাড়ি ফেরা পর্যন্ত যার যেখানে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করারও কড়া নির্দেশ দেন। গতকাল রবিবার ধর্মতলায় সভামঞ্চ পরিদর্শন করার পর এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ‘বৃষ্টি হোক, দুর্যোগ হোক সবাই আসবেন ধর্মতলায়। দরকার হলে ভিজবেন। শহিদদেরর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।’ অনেক জায়গায় ডিভিসি’ র ছাড়া জলে বন্যা হয়েছে। তাই বেশ কিছু জেলার মানুষ কলকাতায় আসতে পারবেন না বলে আগাম আশঙ্কা প্রকাশ করেছিলেন দলনেত্রী। কিন্তু সোমবার কাকভোর থেকে যত সময়ে এগিয়েছে। ততই ধর্মতলার একুশে মঞ্চের শহীদ দিবসকে কেন্দ্র করে ভিড়ের রেকর্ড ভাঙতে শুরু করেছে। হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতা পুলিশ মিছিল নিয়ন্ত্রণ করে যানজট রুখে দিয়েছ, তার প্রশংসাও করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ১৪ লক্ষ মানুষ সোমবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে ফের বাড়িমুখো হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই জনসমাবেশ ফের একবার প্রমাণ করল, গ্রামবাংলা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ওপর আস্থাশীল। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ‘শেষ’ একুশের এই সমাবেশের ভিড় তাই ফের রেকর্ড গড়ল কলকাতা মহানগরীর রাজপথে। অপরদিকে রাজ্য গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী ও সমর্থকদের জনসংখ্যা ছিল মাত্র ৮০০০। যদিও সেখানে রাজনৈতিক সমাবেশে ১০ হাজারের বেশি লোক জড়ো করা যাবে না বলে নির্দেশিকা দিয়েছিল আদালত।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?