চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ জানুয়ারির পর ফের দেখা দিতে পারে পশ্চিমী ঝঞ্ঝা, বাড়তে পারে বঙ্গের তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক ছিল। দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে ১০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গত ২৪ ঘন্টায়। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় ৯ ডিগ্রি ছিল এবং দার্জিলিং এ ছিল 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার জানান, আগামী বছরের চার ও পাঁচ জানুয়ারি পর থেকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা দেবে। এর দরুন তাপমাত্রা আবার একটু ঊর্ধ্বমুখী হবে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের তাপমাত্রা বঙ্গে নিম্নমুখী হবে।আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকা সম্ভাবনা রয়েছে । ২৪ ঘন্টার পর সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতা(Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছাকাছি।ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। সংশ্লিষ্ট জেলাগুলি হল—কোচবিহার, জলপাইগুড়ি ,দার্জিলিং ,উত্তর দিনাজপুর।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরানোর কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বছরের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ এবং দমদমে ১৬.৪ ডিগ্রী সেলসিয়াস।৫ তারিখের পর থেকে একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝারের ফলে। আমাদের রাজ্যে শীতল বাতাস প্রবেশে বাধা পাওয়ার কারণে। ফের পশ্চিমী ঝঞ্জা কেটে গেলে বঙ্গে ফিরবে শীত।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ