গড়িয়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই  খাস কলকাতার একটি ফ্ল্যাট  থেকে উদ্ধার তিনজনের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার ষ্টেশন চত্বরে। জানা গিয়েছে, ষ্টেশন চত্বরে একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তিন জনের ঝুলন্ত দেহ। তাঁরা হলেন বছর ৭৫-এর স্বপন মৈত্র , বছর ৬৯-এর অপর্ণা মৈত্র এবং তাদের বছর ৩৫-এর ছেলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শুধু তাই নয় প্রতিবেশীরা ফ্ল্যাটের বেল বাজালেও কেউ খুলছে না দরজা। পাশাপাশি ফ্ল্যাটের বাইরে থেকে বেরাচ্ছে পচা গন্ধ। সেইকারণেই বাধ্য হয়েই  স্থানীয়রা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন । তারপরেই পুলিশ এসে দরজা ভেঙে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে সেই তিন জনের দেহ ততক্ষণে পচে গিয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেই পরিবারের তিনজন সদস্য প্রাণ  হারিয়েছেন। জানা গিয়েছে,  স্বপন মণ্ডল পেশায় একজন ইঞ্জিনিয়ার। তবে বিগত কয়েক বছরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি তাঁর বাইপাস সার্জারি হয়েছে বলে জানা গিয়েছে। এরফলে বিগত কয়েকমাস ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন অপর্ণাদেবীর ভাই। কিন্তু টানা ৩ দিন সে বেড়াতে যায়। আর তারপর থেকেই তিনজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি