চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি :শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। প্রধানমন্ত্রীর ব্রিগেড জনসভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের এডিজি (কোস্টাল) (ADG Costal)হরিকিশোর কুসুমাকারকে। মোট তিন হাজার পুলিশ কর্মী নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ঘিরে। ড্রোনে নয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নজরদারি চালাবে বিশেষ বাহিনী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে নিরাপত্তার দরুন। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদের পুলিশ অফিসার। পাঁচটা সেক্টর মিলিয়ে একটি জোন(Zone) তৈরি করা হয়েছে।এক একটি জোনের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার।

শনিবার মোদির জনসভাতে কোন ড্রোন (Drone)ওড়াবে না কলকাতা পুলিশ। গোটা এলাকাটিকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। তবে এলাকায় বিভিন্ন বহু দল থেকে শক্তিশালী দূরবীন নিয়ে নজরদারি চালাবে কলকাতা পুলিশ। বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যাতে জমায়েত ঢুকে না পরে সেদিকে করা নজর থাকবে কলকাতা পুলিশের। শনিবার অসাম থেকে মোদি বিশেষ বিমানে এসে নামবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি হেলিকপ্টারে উড়ে আসবেন কলকাতার রেসকোর্সের মাঠে। তারপর সেখান থেকে তাঁকে গাড়িতে কনভয় নিয়ে আসবে ব্রিগেডের জনসভার মাঠে। মোদীর জনসভায় শনিবার রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। কলকাতায় বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে হাওড়া শিয়ালদার মতো স্টেশনগুলি থেকে মিছিল বের হবে। এছাড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেড মুখী মিছিল রওনা দেবে গোটা শহরে ব্রিগেডের জনসভা কে ঘিরে ৫০টি পুলিশ পিকেট থাকবে কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায়। চেকিং করবে পুলিশ। ব্রিগেড মঞ্চ এবং তার চারপাশ সহ গোটা ধর্মতলা চত্বর ঘিরে প্রায় আড়াই হাজারেরও বেশি সিসিটিভি(CCTV) ক্যামেরা লাগানো হয়েছে।

ব্রিগেডের জনসভা দরুন শনিবার যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। ব্রিগেডে যে সকল বিজেপি কর্মী ও নেতারা আসবেন তাদের গাড়ি নির্দিষ্ট পার্কিং জোনে রাখার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। শনিবার শুধু রাজনৈতিক জনসভা নয় ,এর পাশাপাশি প্রধানমন্ত্রীর একটি প্রশাসনিক সভাও আছে। প্রশাসনিক সভাস্থল থাকছে, মূল সভা মঞ্চের একটু পিছন দিকে মাঠের এক পাশ ঘেঁষে। যেখান থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি বিভাগ এবং তার নানা প্রকল্পের শিলান্যাস করবেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কোম্যান্ডোরা গত বুধবার থেকে শহরে এসে গিয়েছেন। মোদীর জনসভা মঞ্চ যেখানে বাঁধা হয়েছিল তা খুলে ফেলতে হয়েছিল এসপিজি’র(SPG) নির্দেশে। মাটির তলা পরীক্ষা করে দেখে তবে পুনরায় আবার মঞ্চ বাঁধার নির্দেশ দেয় এসপিজি। মঙ্গলবার রাত থেকেই ময়দানে এলাকার দায়িত্ব নিয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে চলছে টহলদারি।লাগানো হয়েছে জোরদার আলো। গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ঘিরে শুক্রবার শুক্রবার দুপুর থেকে ব্যারিকেড করা হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড ময়দান।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ