৭ ঘণ্টায় ঘটিয়েছেন কী? মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকায় ধৃতের পুলিশি হেফাজত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাফিজুল মোল্লা। বয়স ৩২ বছর। ধৃতের বাড়ি হাসনাবাদে। তাঁকে জেরা করা হবে ৭ দিন ধরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া নিরাপত্তা বেষ্টনীর চোখ ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রীর (CM) বাড়িতে ঢুকেছিলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পাঁচিল টপকে ঢুকে ঘাপটি মেরেছিলেন দীর্ঘ ৭ ঘণ্টা। উল্লেখ্য, গত শনিবার রাত্রি ১ টা ২০ নাগাদ ঢুকেছিলেন ওই ব্যক্তি। তাঁকেই আজ পেশ করা হয়েছিল আলিপুর আদালতে (ALIPUR COURT)। বিচারক ধৃতের পুলিশ হেফাজতের (PC) নির্দেশ দিয়েছেন। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাফিজুল মোল্লা। বয়স ৩২ বছর। ধৃতের বাড়ি হাসনাবাদে। তাঁকে জেরা করা হবে ৭ দিন ধরে। ধৃতের দাবি, তিনি লালবাজার ভেবে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। পুলিশের প্রশ্ন, দীর্ঘ ৭ ঘণ্টা ধরে ঘাপটি মেরে করেছিলেন কী? কেনই বা ঢুকেছিলেন? লালবাজার (LALBAZAR) আর মুখ্যমন্ত্রীর বাড়ির মিল নেই। তবু কেন? লালনাজারেই বা কী দরকার ছিল? ভুল হলে তখনই তিনি জানাননি কেন? করা হবে এই সমস্ত প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের বাড়ি হাসনাবাদে। প্রশ্ন, কড়া সুরক্ষাবলয় এড়িয়ে তিনি ঢুকেছিলেন কী করে? আরও প্রশ্ন, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? 

প্রসঙ্গত, প্রাথমিক ভাবে পুলিশের (POLICE) ধারনা, আদি গঙ্গার দিক থেকেই সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিল ওই ব্যক্তি। কিন্তু ২৪ ঘণ্টা নজরদারি চালানোর পরেও কীভাবে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে না নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর জন্য জেড ক্যাটাগরির সুরক্ষা রয়েছে। বাড়ির চারিদিকেই থাকেন নিরাপত্তা রক্ষীরা। ওই এলাকায় অনেক সিসিটিভি ক্যামেরাও রয়েছে। তারপরেও এইসব নজরদারি এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি ঢুকে পড়লেন তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সব থেকে বড় বিষয় এর আগেও একাধিকবার সাম্প্রতিককালেই আদি গঙ্গার দিক থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অনেকেই আসার চেষ্টা করেছেন। যদিও সেই সব ঘটনা দিনের বেলায় ঘটে এবং সেই সব ক্ষেত্রে দ্রুত পুলিশ পদক্ষেপ করে। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই ব্যক্তি ঢুকে পড়ল তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। বিচারকের নির্দেশ, ধৃতের পুলিশি হেফাজত ১১ জুন পর্যন্ত। 

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার