১২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও জলবন্দি তিলোত্তমা, বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য রাতের বৃষ্টিতে লন্ডভন্ড নগরজীবন। কলকাতা সল্টলেক ও হাওড়ার নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা ফুটে উঠেছে। বৃষ্টি থামার পরেও কোথাও জল নামেনি। বিকেল পাঁচটা পর্যন্ত জলের তলায় কলকাতা মহানগরী। জলযন্ত্রণার মধ্যেই লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিলের সারি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৯ জন। সংখ্যাটি আরও বাড়তে পারে। ঘণ্টার পর ঘন্টা নারকীয় যন্ত্রণা ভোগকারী শহরবাসীর প্রশ্ন একটা- কোথায় গেলেন জনতার করের পয়সা বাতি লাগানো গাড়ি চড়ে বেড়ানো কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংহ। তিনি কি সুখনিদ্রায় মগ্ন?

সোমবার গভীর রাতে কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি হয়। আর কয়েক ঘন্টার বৃষ্টি কলকাতা-হাওড়া-সল্টলেকের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা বেআব্রু করে দিয়েছে। ভিআইপি রোড থেকে উল্টোডাঙা, মানিকতলা থেকে যাদবপুর, চি‍ৎপুর থেকে চেতলা-যে দিকেই তাকানো যাক না কেন শুধু জল আর জল। অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জলের নিচে। হাসপাতালগুলির অধিকাংশ এলাকা জলের তলায়। রেললাইনে জল জমায় শহরতলীর ট্রেন ব্যবস্থাও বিপর্যস্ত। মেট্রোয় তো আগেই শনির দশা ধরেছে। এদিন সুযোগ বুঝে সেও বিকল। রাস্তা থেকে আচমকাই গায়েব সিংহভাগ বেসরকারি বাস-অটো। ফলে জরুরি প্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা অশেষ দুর্গতি ভোগ করার পরে কোনও ক্রমে গন্তব্যে পৌঁছেছেন।

একদিকে জলমগ্ন গোটা শহর তার মধ্যেই বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। জমা জলের মধ্যে কোথাও তার পড়ে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আবার কোথাও ল্যাম্পপোস্টে হাত দেওয়ার জন্য মৃত্যু হয়েছে।  এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সকালে মোমিনপুরের হোসেন শাহ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। নেতাজিনগর এবং বেনিয়াপুকুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। গড়িয়াহাটেও জমা জল থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে।কালিকাপুরে এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়েছে। হরিদেবপুর ও বেহালাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মিন্টো পার্ক থেকেও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া পাঁচ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্যও মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন।

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা