বাঁশদ্রোণীতে নিজের বাড়িতেই খুন মধ্যবয়স্ক ব্যক্তি

পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় এটা খুন না আত্মহত্যা। তবে আঘাতের ধরন ও জায়গা দেখে মনে করা হচ্ছে পিছন থেকে চপারের কোপ দেওয়া হয়েছে। তাই ঘটনা খুন হওয়ার সম্ভবনাই বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে মঙ্গলবার সকালে বাড়ির সামনেই এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকার বাসিন্দা মুকেশ সাউ(৪৩)-কে এদিন সকালে তাঁর বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হাতে ছিল চপার। তা থেকে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল তিনি হয়তো আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ভাবে সন্দেহ করছে তাঁকে খুন করা হয়েছে। ঘরের ভিতরে চপার দিয়েই তাঁর গলায় কোপ মারা হয়েছে। কিন্তু কেন বা কারা এই ঘটনা ঘটালো সেটাই এখন তদন্তে নেমে খতিয়ে দেখছে পুলিশ। মুকেশের স্ত্রী এবং দুই ছেলে গত নভেম্বরে বিহারে গিয়েছেন। বাঁশদ্রোণীর বাড়িতে মুকেশ সাউয়ের সঙ্গে ছিলেন তাঁর ভাই সঞ্জয়। এদিন সেই ভাই দাদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির সামনে।

জানা গিয়েছে, সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন মুকেশ। রাত ১১টা নাগাদ বাড়ি ফেরেন। এদিন সকালে সঞ্জয় দেখেন মুখেশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাড়ির সামনের করিডরে। তিনিই দ্রুত খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় এটা খুন না আত্মহত্যা। তবে আঘাতের ধরন ও জায়গা দেখে মনে করা হচ্ছে পিছন থেকে চপারের কোপ দেওয়া হয়েছে। তাই ঘটনা খুন হওয়ার সম্ভবনাই বেশি। পুলিশ সঞ্জয়কে ঘটনার জেরে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি খতিয়ে দেখছে মুকেশের সঙ্গে এলাকার কারোর কোনও বিবাদ ছিল কিনা। মুকেশ এলাকায় কোনও দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে, মুকেশ সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার