যৌনতার কেচ্ছা প্রেসিডেন্সিতে, অপসারিত অধ্যাপক

শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযুক্ত অধ্যাপককে সাময়িকভাবে বিভাগীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে কলকাতার(Kolkata) মধ্যে উচ্চশিক্ষার অন্যতম সেরা ঠিকানা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়(Presidency University)। সেখানেই কিনা এক অধ্যাপকের(Professor) বিরুদ্ধে উঠল যৌনতার কেচ্ছার অভিযোগ। তিনি নাকি ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিছানায় নিয়ে যেতে চেয়েছিলেন। সেই ঘটনার জেরেই ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্ত অধ্যাপককে অপসারণ করার দাবি জানানো হয়েছিল। সেই দাবি মেনে নিয়েই শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযুক্ত অধ্যাপককে সাময়িকভাবে বিভাগীর প্রধানের(Departmental Head) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটি বা আইসিসির তরফে তদন্ত করা হবে। যতদিন তদন্ত চলবে ততদিন অভিযুক্ত অধ্যাপককে তাঁর পদ থেকে সরে থাকতে হবে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্সির ইংরাজি বিভাগের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, ওই অধ্যাপক তাকে একাধিকবার যৌন হেনস্তা করেছে। তার শ্লীলতাহানি(Molestation) করেছে। এমনকি এই ঘটনা কাউকে না জানানোর জন্যও ওই ছাত্রীকে হুমকি দেন। কিন্তু তারপরেও যৌন হেনস্থার ঘটনা বন্ধ না হওয়ায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকে বিষয়টি জানায়। তার পরে পরেই ওই অধ্যাপকের বিরুদ্ধে ছাত্র সংগঠনের তরফে ডিন অব স্টুডেন্টের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় ওও অধ্যাপককে অপসারণ করার দাবি জানিয়ে। এদিনের সিদ্ধান্তে কার্যত মনে করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনের ওই দাবি মেনে নিয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এটাও জানান হয়েছে, যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন ওই অধ্যাপক উত্তরপত্রের মূল্যায়ণ সংক্রান্ত দায়িত্বে থাকবেন না।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস