চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিমান দুর্ঘটনায় স্বচ্ছ তদন্ত করা হোক’, দাবি অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যেভাবে মৃত্যু মিছিল তাতে স্বচ্ছ তদন্ত করা হোক। এমন দাবি জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। তিনি এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে কেন্দ্রের কাছে তার দাবি এই ঘটনার পেছনে অন্তরঘাত আছে কিনা তা খুঁজে দেখতে স্বচ্ছ তদন্ত হোক। সেই তদন্তে যার সামনে আসবে সেটি দেশের মানুষের সামনে তুলে ধরা হোক। একটি যাত্রীবাহী বিমানকে ফিট সার্টিফিকেট দেওয়ার পর সেটি কিন্তু আকাশপথে রওনা দেয়। সেখানে লন্ডনগামী এই বিমান আকাশ পথে টেক আপের পরেই এই ধরনের দুর্ঘটনা ভাবাচ্ছে সকলকে। এই ঘটনায় ইতিমধ্যেই টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। একইভাবে উদ্বেগ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

যেভাবে আমেদাবাদের জনবহুল এলাকায় বহুতলের উপর ভেঙে পড়ে এই যাত্রীবাহী বিমানটি তাতে সকলেই মনে করছেন এর পেছনে রয়েছে চরম অন্তর্ঘাত। তাই আমেদাবাদের মেঘানিনগরে এই যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার ঘটনায় সকলেই এই ঘটনায় পেছনে কারণ কি তা জানতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,ভয়াবহ দুর্ঘটনা।  আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান।আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে।  আকাশে ওড়ার মুখেই বিপর্যয়। বিমানটি লন্ডনে যাচ্ছিল। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। বিমানে ২৪২ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে দুর্ঘটনা ঘটে। আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে। কমপক্ষে ১২ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। ফায়ার ব্রিগেডের ৭টি গাড়ি এয়ারপোর্টে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।একটি সর্বভারতীয় সংস্থা প্রদত্ত তথ্য অনুসারে  ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার। আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। ১১ বছরের পুরনো ছিল বিমানটি।

বিমান দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha) গুজরাতের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে  বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন।  প্লেন ক্র্যাশে ঝলসে গিয়েছে আশপাশের বাড়ির ছাদ। দুপুর ১:১৭ মিনিটে টেক অফ করেছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। তাঁর সঙ্গে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার। ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি। তাঁর ৮২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। সহ-পাইলটের ১১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ