রিমলের জেরে বাতিল মমতা -অভিষেকের রোড শো, তবে হবে সভা

রিমলের জেরে শেষ পর্যন্ত মমতা ও অভিষেকের দুটি রোড-শো এদিন বাতিল করা হয়েছে। তবে অভিষেকের সভা হয়েছে। মমতার সভাও হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে(Bay of Bengal) সৃষ্ট ঘূর্ণিঝড় রিমলের(Cyclone Rimal) জেরে শেষ পর্যন্ত এদিন বাতিল হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) দুটি রোড-শো। এদিন অর্থাত রবিবার বিকালে মমতার রোড-শো ছিল সোনারপুর এলাকায়। সেখানকার হরিনাভি থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হয়ে রাজপুর বাজার পর্যন্ত ওই রোড শো করার কথা ছিল মমতার। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে এই রোড-শো করতেন মমতা। অন্যদিকে অন্যদিকে এদিন বিকালেই কলকাতার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে একটি রোড-শো করার কথা অভিষেকের। কেননা সেটি তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। কিন্তু এদিন দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এই দুটি রোড শোই বাতিল করা হয়েছে। অর্থাৎ মমতা ও অভিষেকের এই দুটি রোড-শো এদিন বাতিল করা হচ্ছে। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার বা বৃহস্পতিবার এই দুটি রোড-শো হলেও হতে পারে।

ঘূর্ণিঝড় রিমলের জেরে মমতা ও অভিষেকের রোড-শো বাতিল হলেও, তাঁদের সভাগুলি কিন্তু বাতিল হয়নি। পূর্বঘোষিত মমতার দুটি জনসভাই এদিন হবে বলেই জানিয়েছে তৃণমূলের একটি সূত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার সোনারপুর ইউনিয়ন স্পোটিংয়ের ময়দানে জনসভা করবেন মমতা। এর পরে যাদবপুর এলাকার বারোভুতের মাঠে আরও একটি জনসভা করবেন তিনি। তবে সন্ধ্যা থেকে দুর্যোগের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, বসিরহাট লোকসভার অন্তর্গত বাদুড়িয়াতে জনসভার কর্মসূচি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাদুড়িয়া বিধানসভা এলাকায় অভিষেকের এই প্রচার কর্মসূচিতে তাঁকে সড়ক পথে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এদিন হেলিকপ্টার ব্যবহার করেননি। এ বারের লোকসভা নির্বাচনে অন্য কেন্দ্রে প্রচারের কারণে নিজের লোকসভার ভোটের প্রচারে খুব বেশি সময় দিতে পারেননি অভিষেক। তাই তাঁর কাছে ভোটের আগে শেষ রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এদিন বাদুড়িয়ায় সভার আগত ভিড় দেখে অভিষেক ঠিক করেন তিনি মেটিয়াব্রুজের রোড-শো বাতিল করলেও বাদুড়িয়ার সভা করবেন। সেই মতো সেখানে গিয়ে তিনি সভা করেন এদিন।

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী