আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় আপাতত স্বস্তি মিলল অভিষেকের পক্ষে। কার্যালয় ভাঙার উপর কলকাতা হাইকোর্টে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, আজ বৃহস্পতিবার তার মেয়াদ আরও বাড়িয়ে দিল আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে ৮ সেপ্টেম্বর। তবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই দফতর ভাঙা যাবে না।

ঘটনার সূত্রপাত গত ১৭ মে। সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি আমতলায় অভিষেকের দফতর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়। ১৮ জুলাই কার্যালয়ের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পরদিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি আদালতে গড়ায়। এরপর ছুটির দিনেই বিশেষ এজলাস বসিয়ে দফতর ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাই কোর্ট। আজ বৃহস্পতিবার সেই নির্দেশের মেয়াদ বাড়ানো হল। আদালতে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর হয়ে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর দাবি, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলেও বাস্তবে ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগের জমিতে থাকা অভিষেকের দফতর। ফলে এই ঘটনায় ক্ষতিপূরণের দাবিও তোলা হয়েছে।

আরও পড়ুন: পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

আইনজীবীর আরও বক্তব্য, দফতর ভাঙার আগে মালিকপক্ষকে কোনও নোটিস দেওয়া হয়নি। কী অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই পদক্ষেপ করছে বা কোন নথির ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি বলা হচ্ছে, সে সম্পর্কেও যথাযথ তথ্য দেওয়া হয়নি বলে আদালতে দাবি করা হয়। অন্যদিকে, রাজ্য সরকারের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। মামলাটি নিয়ে বিস্তারিত বক্তব্য জানানোর জন্য তিনি আদালতের কাছে আরও কিছুটা সময় চান। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ আপাতত আগের নির্দেশই বহাল রাখেন। ফলে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের দফতর ভাঙার ক্ষেত্রে কোনও পদক্ষেপ করা যাবে না। তার আগেই ৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা