চিকিৎসার কারণে রাজনীতি থেকে সাময়িক বিরতি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। তাঁর আশা, এই সময়ের মধ্যে রাজ্য সরকার দ্রুত মানুষের সমস্যার সমাধান করবে ও মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।

এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ছুটি মানুষের সুবিধা, অসুবিধা ও চাহিদা আরও ভালোভাবে বোঝার কাজে লাগবে। আমি বিশ্বাস করি, এই সময়ের মধ্যে রাজ্য সরকার দ্রুত মানুষের সমস্যার সমাধান করবে ও মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।‘

এর আগে চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে হয়েছিল অভিষেককে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর চিকিৎসা করাতে যেতে হয় তাঁকে। তবে এবারে তিনি চোখের চিকিৎসা করাতে যাবেন কিনা, তা অবশ্য নিশ্চিত করে কিছু জানাননি অভিষেক। তবে অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রুটিন চিকিৎসা করাতে ফের দেশের বাইরে যেতে পারেন তিনি।

এদিন অভিষেকের পোস্টে কেন্দ্রের বঞ্চনার কথাও উঠে এসেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক জানিয়েছেন, ‘গত বছর এই সময়ই আমি নবজোয়ার যাত্রায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষ কী সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা বোঝার চেষ্টা করেছি। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়া আমাকে নাড়িয়ে দিয়েছিল।‘ প্রসঙ্গত, কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আদায়ের জন্য দিল্লি পর্যন্ত দরবার করেছিল তৃণমূল। তৃণমূলের সেই প্রতিনিধি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছিল সরকার। চলতি বছরের মধ্যে আবাস যোজনার টাকা মিটিয়ে দেবে রাজ্য।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার