‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা তিনদিন ধরে একাধিক মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  নির্বাচনী প্রচারে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে ডিজে বাজানো মন্তব্যের জেরে মঙ্গলবার ফের সিআইডি দফতরে হাজিরা দিতে হল তাঁকে।

সিআইডির সমনের জবাবে মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক। আইনজীবীকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের ঠিক আগে, দুপুর ১২টার দুই মিনিট আগে তিনি ভবানীভবনে পৌঁছন। তাঁর জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে ভবানীভবনে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী। সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই প্রশ্নমালা তৈরি করেছেন। একাধিক আধিকারিক তাঁকে জেরা করতে পারেন। এদিন তাঁর বয়ানও রেকর্ড করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডির সামনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সোমবার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি। ফলে টানা তিনদিন ধরে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হল তৃণমূল সাংসদকে।

আরও পড়ুনঃ কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

এই বিতর্কের সূত্রপাত নির্বাচনী প্রচারের সময় করা একটি মন্তব্যকে ঘিরে। প্রচারে অভিষেক বলেছিলেন, ৪ মে-র পর তৃণমূল ফের বাংলার ক্ষমতায় এলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে। বিরোধীদের অভিযোগ, এই মন্তব্যে রাজনৈতিক হুঁশিয়ারির ইঙ্গিত ছিল। যদিও তৃণমূলের একাংশের দাবি, মন্তব্যটি রাজনৈতিক ভাষণের অংশ হিসেবেই করা হয়েছিল। এই মন্তব্যকে কেন্দ্র করে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পরে মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। গত শুক্রবার তদন্তকারীরা অভিষেকের বাড়িতে গিয়ে সমনের নোটিস দেন। সেই নোটিস মেনেই মঙ্গলবার ভবানীভবনে হাজির হন তিনি। অন্যদিকে, অভিষেকের আগেই এদিন ভবানীভবনে পৌঁছন মামলাকারী রাজীব সরকার। তিনি স্বতঃপ্রণোদিতভাবে তদন্তকারীদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি, এই বিষয়ে ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান। 

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?