কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসের পর মাস বেতন নিয়ে অনিশ্চয়তা, আর তার জেরেই এবার কাজ বন্ধ করে বিক্ষোভে নামলেন বাঁশবেড়িয়া পুরসভার সাফাই কর্মীরা। বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কর্মীরা। সাফাই কর্মীদের অভিযোগ, আগে প্রতি মাসের ৭ তারিখের মধ্যেই বেতন তাঁদের হাতে পৌঁছে যেত। কিন্তু বর্তমানে মাস পেরিয়ে গেলেও বেতন মেলে না। ফলে সংসার চালানো থেকে শুরু করে নিত্যদিনের খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী-সহ একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। কর্মীদের দাবি, পদ ছাড়ার আগে চেয়ারম্যান তাঁদের আশ্বস্ত করেছিলেন যে বেতন প্রদানে কোনও সমস্যা হবে না এবং সেই জন্য দু কোটি টাকা সংরক্ষিত রয়েছে। কিন্তু সেই আশ্বাস বাস্তবে কার্যকর না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে গতকাল সোমবার (১৫ জুন) থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেন সাফাই কর্মীরা। আজ অর্থাৎ মঙ্গলবার (১৬ জুন) পুরসভার মূল গেটের সামনে জড়ো হয়ে তাঁরা দ্রুত বেতন দেওয়ার দাবি জানান।  

আরও পড়ুন: মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

বিক্ষোভরত কর্মীদের দাবি, মাসিক মাত্র ৬ হাজার টাকা বেতন পান তাঁরা। পাশাপাশি কোনও সামাজিক সুরক্ষা, বীমা বা অন্যান্য সুবিধাও নেই। ফলে নির্দিষ্ট সময়ে বেতন না পেলে পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কর্মীদের আরও অভিযোগ, প্রায় প্রতি মাসেই বেতন নিয়ে আন্দোলন করতে হচ্ছে। সমস্যা মেটানোর জন্য বারবার আবেদন জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। উল্লেখ্য, গত মাসেও একই ইস্যুতে বিক্ষোভ হয়েছিল। সেই সময় সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ পুরসভায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে প্রশাসনিক টানাপোড়েনের মধ্যে সাফাই কর্মীরা দ্রুত বেতন মেটানোর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?