অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদেশযাত্রার আগে বড় স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার সোমবার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। শুনানির সময় আদালতে রিপোর্ট জমা দেয় ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই রিপোর্টে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই অ্যাক্টিভ করা হয়েছে। ফলে এখন থেকে ওই অ্যাকাউন্ট স্বাভাবিক ভাবে ব্যবহার করতে পারবেন তিনি।

ব্যাঙ্কের তরফে আদালতকে জানানো হয়েছে, অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার পর প্রয়োজন অনুযায়ী আর্থিক লেনদেন করতে পারবেন অভিষেক। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও কোনও বাধা থাকছে না। ব্যাঙ্কের রিপোর্ট আদালতে জমা পড়ার পরই মামলাটির নিষ্পত্তি করে কলকাতা হাইকোর্ট।

বিদেশ সফরের আগে আদালতের এই সিদ্ধান্তকে অভিষেকের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি বলেই মনে করা হচ্ছে। অ্যাকাউন্ট সক্রিয় হওয়ায় দৈনন্দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আর আগের মতো সমস্যা থাকবে না। আদালতের এই সিদ্ধান্তের পর মামলাটি আপাতত নিষ্পত্তির পথে এগোেল।

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়