‘মানবতার প্রতীক’ সৌভ্রাতৃত্বকে অক্ষত রাখার ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ উপলক্ষ্যে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন, বাংলার ভ্রাতৃত্ব অটুট থাকুক। আগামী দিনেও তা বজায় থাকুক। কেউ এই ভ্রাতৃত্বের পথে বাধা যেন না হয়।

তাঁর কথায়, যেকোনো উৎসব আমাদের কিছু শিক্ষা দেয়। তারমধ্যে অন্যতম সৌভ্রাতৃত্ব ও ভালবাসা। সৌভ্রাতৃত্ব হল মানবতার প্রতীক। এই মানবতাকে অক্ষত রাখতে হবে। বর্তমানে ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই করানো হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে একসঙ্গে একত্রিত হয়ে থাকতে হবে। সকলেই সকলের উৎসবে যুক্ত হবে। এটাই বাংলা সংস্কৃতি। তিনি বলেছে, রমজানে যেমন থাকবেন রাম, দীপাবলিতে থাকবেন আলি। যে চাঁদকে দেখে ঈদ পালন হয়, সেই চাঁদ দেখেই কারবাচৌথ পালন করা হয়। এটাই ভারতের সংস্কৃতি। যাঁরা ভাবে , নাম কেটে দেশে থেকে বের করে দেবে, কোনও লাভ হবে না। মুন্ডচ্ছএদ হলেও ঝুঁকবে না মানুষ।

তিনি আরও বলেছেন, দেশের মাটিতে রয়েছে বহু সম্প্রদায়ের রক্ত। তাই এই দেশ যতটা আমাদের, ততটাই আপনাদের। মন্দিরের ঘন্টার আওয়াজের মতো ঈদের নামাজের আওয়াজও এই পৃথিবীর বুকে প্রতিধ্বনিত হয়। হিন্দু-মুসলিমকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েও লাভ হবে না। বাংলার সৌভ্রাতৃত্ব অটুট থাকবে। কেউ বলছে হিন্দুরা বিপদে রয়েছে, কেউ বলছে মুসলমান বিপদে রয়েছে, কিন্তু ধর্মের চশমা সরালে দেখা যাবে গোটা হিন্দুস্তান বিপদের মধ্যে রয়েছে। সকলকে একসঙ্গে থাকতে হবে। বাংলার সংস্কৃতি একসঙ্গে রক্ষা করতে হবে। 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের