কলকাতা হাইকোর্টে ED’র মামলা খারিজের আবেদন অভিষেকের

ED'র বিরুদ্ধে নয়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।, সেই মামলা দায়ের করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে সম্প্রতি হানাদারি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। রাজ্যের স্কুলে স্কুলে নিয়োগ দুর্নীতির যে তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা CBI ও ED, সেই সূত্রেই অভিষেকের অফিসে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।  তার জেরেই এবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক। এদিন তাঁর আইনজীবী নতুন করে একটি মামলা দায়ের করেছেন, যার শুনানির সম্ভাবনা রয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার। একই মামলার ভিত্তিতে কী করে পৃথক তদন্ত শুরু করা যায়— সেই প্রশ্ন তুলেই এই মামলা দায়ের করা হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি দায়ের করা হয়।   

ঠিক কী হয়েছে? নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED’র দায়ের করা অভিযোগ বা ECIR ও সমন খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। সেই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ। তবে এখনও এই মামলার রায়দান হয়নি। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলায় রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সম্প্রতি অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুর অফিসে অভিযান চালায় ED। সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। সেই অভিযানের পর ED’র তরফে প্রকাশিত বিবৃতিতে অভিষেককে সংস্থার CEO হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত আদালতকে জানান যে, ED’র মামলা ECIR খারিজের আবেদন আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার রায় ঘোষণা বাকি রয়েছে। তার আগে আবার কি সমন পাঠানো যায়? আদালতে বিষয়টি দ্রুত শুনানি করে দেখার আর্জি জানানো হয়। বিচারপতি ঘোষ জানান, দু’টি মামলার যোগসূত্র দেখবে আদালত। তা দেখে সন্তুষ্ট হলে মামলার শুনানি হবে। না হলে হবে না। শুক্রবার এই মামলার শুনানি।

এদিন অভিষেকের আইনজীবী তরফের দাবি করা হয় যে, ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি হাতে পেয়েছে ED। সেই নথির ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ শুরু করছে ED। কিন্তু একই মামলার ভিত্তিতে কী করে পৃথক তদন্ত শুরু করা যায়? একই ECIR’র ভিত্তিতে কী করে নতুন পদক্ষেপ করা হয় যেখানে একই বিষয়ের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এখনও ওই মামলায় রায় ঘোষণা হয়নি। তা সত্ত্বেও এই মামলায় ইডি কেন এত সক্রিয়? পাশাপাশি এদিন অভিষেকের তরফে লিপস অ্যান্ড বাউন্ডসে ED’র তল্লাশি পর্বে সিজার লিস্টে যাবতীয় তথ্য সামনে আনার আবেদনও জানানো হয়েছে হয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6