‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি’, রাজ্যপালকে তোপ অভিষেকের

তিনি বলেন, রাজ্যপালকে কিছুই বলা হয়নি তবুও তিনি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া উত্তর দিচ্ছেন। তা থেকেই সব পরিষ্কার।

Share:

 নিজস্ব প্রতিনিধি: সোমবার ব্যারাকপুরে সভা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তিনি তোপ দাগেন রাজ্যপালের উদ্দেশ্যে। প্রচলিত বাগধারা দিয়েই কটাক্ষ করেন জগদীপ ধনখড়কে। তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তৃণমূলের যুবরাজের অভিযোগ, রাজ্যপাল পক্ষপাত করছেন। শুধু তাই নয়, সিবিআই প্রসঙ্গেও একাধিক প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, বিজেপির হাতে অনেক টাকা আছে। আছে অনেক এজেন্সি। তা দিয়ে বিরোধীদের হেনস্থা করার চেষ্টা করা হয়। তবুও লাভ হয় না। কারণ, ওদের অনেক এজেন্সি, টাকা থাকলেও তৃণমূলের মত কর্মী নেই। দৃঢ় কন্ঠে বলেন, একমাত্র তৃণমূলই পারে বিজেপির চোখে চোখ রেখে কথা বলতে। এদিন তিনি বলেন, বাঙালির মেরুদন্ড আছে। বাঙালিরা ও তিনি দিল্লির কাছে মাথানত করবেন না। এও বলেন, মাথানত করতে হলে তিনি তা করবেন দেশবাসীর কাছে। 

তৃণমূল কংগ্রেসের যুবরাজ এদিন বাংলা থেকে বিজেপিতে শূন্য করার ডাক দেন। তারপরেই কটাক্ষ করে বলেন, বিচারব্যবস্থার ১ শতাংশ নিয়ে প্রশ্ন তুলে ছিলাম। যাই বলি তার উত্তর দেন রাজ্যপাল।‌ এতেই বোঝা যায় মৌচাকে ঢিল ঠিক জায়গায় লেগেছে। রাজ্যপাল (Governor) সীমা অতিক্রম করছে এমনই হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপালকে কিছুই বলা হয়নি তবুও তিনি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া উত্তর দিচ্ছেন। তা থেকেই সব পরিষ্কার। বলেন, বিজেপি ইডি ও সিবিআই দিয়ে চুপ করানোর চেষ্টা করছে বিরোধীদের।

এদিন তিনি বলেন, বিচারব্যবস্থার মেরুদন্ড আছে বলেই ভারতবর্ষ এখনও ধ্বংস হয়ে যায়নি।রাজ্যপাল প্রসঙ্গে বলেন, উনি বার বার একজনকেই আক্রমণ করেন। বাকিদের ক্ষেত্রে চুপ থাকেন। শুভেন্দু অধিকারীর আক্রমনাত্মক উক্তি বা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য, পুলিশকে ঝেঁটিয়ে বিদায়- প্রসঙ্গে তিনি চুপ। বিপ্লব দেব কদর্য ভাষায় আক্রমণ করেছে বিচার ব্যবস্থাকে, তখনও চুপ। আর শুধু বিরোধী দলগুলোকে আক্রমণ। এই কথা বলার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উনি নিজের সীমা অতিক্রম করেছেন।

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম