ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে এফআইআরের অনলাইন কপি নিয়ে কলকাতা পুলিশকে ইমেল ঠুকলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিট কাণ্ডে এফআইআরের অনলাইন কপি নিয়ে কলকাতা পুলিশকে ইমেল ঠুকলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ক্যামাক স্ট্রিট ইস্যুতে তাঁকে তলব করা হয়েছিল। তার আগেই গতকাল, রবিবার (৩০ অগস্ট) কলকাতা পুলিশকে পাল্টা ইমেল পাঠালেন অভিষেকের আইনজীবী অর্ক নাগ। মেইলে দাবি করা হয়েছে, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে ‘বেআইনি’ বিলবোর্ড খোলা নিয়ে তৃণমূলের সাংসদের বাড়িতে যে নোটিস পাঠানো হয়েছিল, সেই এফআইআর বা নোটিসের কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে নেই। তবে কলকাতা পুলিশও প্রমাণ-সহ ওয়েবসাইটে আপলোড করা নথি দেখিয়ে দিয়েছে। তবে এরপরেও আগামিকাল অভিষেক থানায় হাজিরা দেবেন কিনা তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৭ অগস্ট) বিকেলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে গ্যাসকাটার নিয়ে পৌঁছন বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক। অভিযোগ, এখানে লাগানো বিলবোর্ডটি বেআইনি, অবিলম্বে তা খুলে ফেলতে হবে। খবর পেয়েই অভিষেক ঘটনাস্থলে উপস্থিত হন, এবং বিলবোর্ড খোলার অর্ডার কপি দেখতে চান। কিন্তু পুরকর্মীরা তা দেখাতে না পারলে দু’পক্ষের মধ্যে চরম বাকবিতণ্ডা হয়। অভিষেক ক্ষোভ উগড়ে বলেন, ‘নিজের অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা কি পুরসভা ঠিক করে দেবে নাকি? বেআইনিভাবে তাঁরা বিলবোর্ডটি খুলে ফেলতে বলছে। এক্ষেত্রে পুরকর্মীদের থেকে পুলিশের তাগিদ বেশি।’

এরপরেই মঙ্গলবার এই ঘটনা নিয়ে অভিষেককে তলব করে পুলিশ। তার আগেই এফআইআরের অনলাইন কপি দেখতে চেয়ে কলকাতা পুলিশকে ইমেল ঠুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পুলিশও প্রমাণ হিসেবে পালটা ওয়েবসাইটে আপলোড করা নথি দেখিয়েছে। উল্লেখ্য, একই মামলায় আজ, সোমবার দলের বর্ষীয়ান সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও শেক্সপিয়র সরণি থানায় ডেকে পাঠানো হয়েছিল। তবে তিনি হাজিরা দেওয়ার জন্যে ৭ দিন সময় চেয়েছেন।

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর