ইডি, সিবিআই’এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন অনেক ঘটনা সামনে এসেছে যা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতার উপর প্রশ্ন ওঠে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের সমস্ত পদ থেকে অপসারণ করেছে দল। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন। এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অভিষেক। এদিন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সরব হন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হন, বিরোধী দলনেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। প্রসঙ্গত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা প্রভাবিত বলে এর আগে একাধিকবার সরব হয়েছে বহু রাজনৈতিক গোষ্ঠী। এদিন পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার বিষয়টি ঘোষণার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। কাউকে ডিফেন্ড না করে তিনি জানান, বিজেপিতে থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবস্থা নেয় না। যেভাবে শুভেন্দু বিজেপিতে গিয়ে অন্যদের দুর্নীতিযুক্ত বলে অভিযোগ করছেন তার সমালোচনা করেন এদিন তিনি। শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেকের কটাক্ষ, কেউ আজ বিজেপিতে গিয়ে নিজেকে সব দোষমুক্ত বলে মনে করছেন৷ কিন্তু অন্য দলে থাকলে তাঁর উপরে নানা অভিযোগ আনা হচ্ছে৷

ইডি-সিবিআই তদন্ত প্রসঙ্গে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এমন অনেক ঘটনা সামনে এসেছে যা দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতার উপর প্রশ্ন ওঠে৷ শুভেন্দুর নাম না করে এপ্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কটাক্ষ, এফআইআরে নাম থাকার পরেও বিজেপি করার কারণে কেউ কেউ সাধু হয়ে গিয়েছে৷ আশা করব, তদন্তকারী সংস্থাগুলো কোনও রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে না চলে স্বাধীনভাবে কাজ করবে আগামিদিনে৷ ইডি-সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, ‘সঠিক ভাবে তদন্ত হলে অনেককেই জেলের পিছনে থাকেন৷ কিন্তু দেখা গিয়েছে বারবার শুধুমাত্র বিরোধী দলের নেতা-নেত্রীদের উপরেই তদন্তকারী সংস্থার খাঁড়া নামিয়ে আনা হয়৷ বিজেপি করলে সবাই ধোয়া তুলসিপাতা?’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের