১০ জুলাই পর্যন্ত অভিষেককে তলব করতে পারবে না ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ১০ জুলাই পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডাকতে পারবে না ইডি। বুধবার এই কথাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, এখন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি।

এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিতালের ডিভিশন বে়ঞ্চ নির্দেশ দিয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেককে তলব করবে না ইডি। এদিন অভিষেকের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। আইনজীবী কপিল সিব্বল জানান, ইডির তদন্তে বরাবরই সহযোগিতা করছেন অভিষেক। ইডির নির্দেশ মতো ১০ বছরের আয়করের হিসাব জমা দিয়েছেন অভিষেক। একাধিকবার ইডির তলবে সাড়াও দিয়েছেন। এই বছর ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক। আগামী ১ জুন ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট। তাই নির্বাচন চলাকালীন যেন অভিষেককে তলব না করা হয়। অভিষেকের আইনজীবীর এই বক্তব্য শোনার পর শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, অভিষেককে ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে তলব করতে পারবে না ইডি।

কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে ইডি। এর আগে দুজনকেই দিল্লিতে পাঠানো হয়েছিল। ইডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক ও তাঁর স্ত্রী। ২০২২ সালের ১৭ মে অভিষেকের পক্ষেই রায় গিয়েছিল শীর্ষ আদালতের। দিল্লির বদলে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালতের তরফে এই কথাও জানিয়ে দেওয়া হয়, ইডি আধিকারিকদের যেন হেনস্তার মুখে পড়তে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকে।

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS